ঢাকাMonday , 5 August 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

আশাশুনিতে দুই মাদকব্যবসায়ীসহ আটক ৬ : ১৫০ পিস্ ইয়াবা উদ্ধার

admin ঢাকা
আপডেট: 5 August 2019, 23:32

আশাশুনি প্রতিনিধি: আশাশুনিতে দুই মাদক ব্যবসায়ী সহ বিভিন্ন মামলায় ছয়জন আসামিকে গ্রেফতার করেছে থানা পুলিশ।
থানা অফিসার ইনচার্জ আব্দুস সালাম জানান, রবিবার (৪ আগস্ট) রাতে এসআই পিযুষ কান্তি ঘোষ, বিল্লাল হোসেন, এসআই মনিরুজ্জামান, এএসআই জয়নাল মোল্যা, এএসআই শাহ জামাল, এএসআই মোকাদ্দেস হোসেন সঙ্গীয় ফোর্সসহ আশাশুনি থানা এলাকায় আইন-শৃঙ্খলা রক্ষা, গ্রেফতারি পরোয়ানা তামিল ও বিশেষ অভিযান পরিচালনা করেন।
অভিযানে মহিষাডাঙ্গা ব্রিজের উপর থেকে কলারোয়া থানার কিসমত ইলিশপুর গ্রামের আব্দুল আজিজের ছেলে শেখ আব্দুল রিপন ও মৃত ফজর আলী সরদারের ছেলে সুলতান মাহমুদকে মাদক বিক্রির সময় হাতেনাতে গ্রেফতার করা হয়। এসময় তাদের দেহ তল্লাশী করে ১৫০ পিস্ ইয়াবা উদ্ধার করা হয়। এই সংক্রান্তে তাদের আসামি করে আশাশুনি থানায় ০৭(০৮)১৯ নং একটি মামলা দায়ের করা হয়েছে। এছাড়া বিভিন্ন মামলায় রাজাপুর গ্রামের শাহজামাল গাজীর ছেলে রিপনকে রাজাপুর বাজার থেকে, আব্দুস ছামাদের ছেলে আনিছ গাজীকে ও মৃত উজির গাজীর স্ত্রী হাচিনা খাতুনকে নিজ বাড়ী থেকে এবং কল্যানপুর বাজার থেকে কল্যাণপুর গ্রামের নুরুল মিস্ত্রির ছেলে রবিউল ইসলামকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতদের সোমবার আদালতে প্রেরণ করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *