ঢাকাThursday , 1 August 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

বুধহাটায় ঈদগাহ ও খেলার মাঠে ভবন নির্মাণ: তদন্ত না করেই গাছ কর্তনের পাঁয়তারা

admin ঢাকা
আপডেট: 1 August 2019, 23:52

স্টাফ রিপোর্টার: আশাশুনি উপজেলার ২২ নং বুধহাটা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বহু গাছ কেটে, খেলার মাঠ বন্ধ করে পশ্চিম দুয়ারি নতুন বিল্ডিং নির্মাণের উদ্যোগের প্রতিকারের আবেদন জেলা প্রশাসক আমলে নিয়ে উপজেলা নির্বাহী অফিসার আশাশুনিকে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছেন। তদন্তের নির্দেশের কপি উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে ও শিক্ষা অফিসারের কাছে দেওয়া হলেও সেটি ধামাচাপা দিয়ে গাছ কর্তনের তোড়জোড় চলছে বলে জানিয়েছে এলাকাবাসী। স্থানীয়রা জানান, বুধহাটা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতল বিশিষ্ট দক্ষিণ দুয়ারীভাবে পুরাতন ভবন রয়েছে। ছাত্র-ছাত্রীদের ক্লাসের স্থান সংকুলান না হওয়ায় সরকারি ভাবে আরেকটি দ্বিতল ভবন নির্মাণের প্রকল্প অনুমোদিত হয়। বিদ্যালয়ের সামনে কোন রকমে খেলা করার মত একটি ছোট মাঠ রয়েছে। এ মাঠে পশ্চিম পাশে ফোরকানিয়া মাদরাসা অবস্থিত। মাদরাসার সামনে ঈদগাহ ময়দান। দক্ষিণ পাশে সরকারি সড়ক। মাঠের একটি বড় অংশ দখলে নিয়ে মাঠের পূর্ব পাশে পশ্চিম দুয়ারীভাবে নতুন ভবন নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। তবে এতে আপত্তি জানিয়ে ম্যানেজিং কমিটির সদস্য ও এলাকাবাসী একত্রিত হয়ে জেলা প্রশাসক বরাবর প্রতিকারের আবেদন করলে ২ জুলাই ডিইও’কে জরুরী ভিত্তিতে তদন্তপূর্বক ব্যবস্থা নিতে নির্দেশ দেন জেলা প্রশাসক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *