ঢাকাWednesday , 31 July 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

বর্ণাঢ্য আয়োজনে সুপ্রভাত সাতক্ষীরা’র প্রথম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

admin ঢাকা
আপডেট: 31 July 2019, 01:21

নিজস্ব প্রতিনিধি: বর্ণাঢ্য আয়োজনে ‘দৈনিক সুপ্রভাত সাতক্ষীরা’র’ প্রথম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে মঙ্গলবার (৩০ জুলাই) বেলা ১১টায় শহরের পলাশপোলে সুপ্রভাত সাতক্ষীরা কার্যালয়ে কেক কাটা,শুভেচ্ছা বিনিময় ও আলোচনা সভার আয়োজন করা হয়।
সুপ্রভাত সাতক্ষীরা’র সম্পাদক এ.কে.এম আনিছুর রহমানের সভাপত্বিতে প্রধান অতিথি হিসেবে প্রতিষ্ঠা বার্ষিকীর কেক কাটেন সাতক্ষীরা-২ সদর আসনের সংসদ সদস্য মীর মোস্তাক আহমেদ রবি। বিশেষ অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সভাপতি মুনসুর আহমেদ, সদর উপজেলা চেয়ারম্যান মো. আসাদুজ্জামান বাবু, সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর আব্দুল হামিদ ও বিশিষ্ট সমাজসেবক ডা. আবুল কালাম বাবলা। এসময় প্রধান অতিথির বক্তব্যে এমপি রবি বলেন,‘ হাটি হাটি পা পা করে সর্বাধীক বহুল প্রচারিত দৈনিক সুপ্রভাত সাতক্ষীরা পাঠকের হৃদয়ে জায়গা করে নিয়েছে। সমাজের বিবেক ও দর্পণ হচ্ছে সাংবাদিকরা। দৈনিক সুপ্রভাত সাতক্ষীরা সমাজের নিপীড়িত, নির্যাতিত, মানুষের পাশে বন্ধুর মত দাঁড়িয়ে সব সময় সত্য ও ন্যায়ের পথে কাজ করে যাচ্ছে। সকল অন্যায় ,অবিচার ও দুর্নীতির বিরুদ্ধে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করে হলুদ সাংবাদিকতা রুখে দিয়ে দেশের কল্যাণে কাজ করে যেতে হবে।’ অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্যে দৈনিক সুপ্রভাত সাতক্ষীরা’র সম্পাদক এ.কে.এম আনিছুর রহমান বলেন, ‘আজ দৈনিক সুপ্রভাত সাতক্ষীরা প্রতিষ্ঠা দিবস। এ দীর্ঘ সময়ে দৈনিক সুপ্রভাত সাতক্ষীরা তার আদর্শ থেকে কখনো বিচ্যুত হয়নি। কিছু ত্রæটি-বিচ্যুতি থেকে থাকে, তারপরও অকপটে বলা যায় যে, দৈনিক সুপ্রভাত সাতক্ষীরা তার অভীষ্ট লক্ষ্যপথে চলার চেষ্টা অব্যাহত রেখেছে। এ ধারা আগামী দিনেও অব্যাহত থাকবে। প্রতিষ্ঠার ১ম বছর পূর্তিতে দৈনিক সুপ্রভাত সাতক্ষীরা সম্পাদক, প্রতিবেদকসহ সব কলাকুশলীকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানান।’
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন দৈনিক আজকের সাতক্ষীরা পত্রিকার সম্পাদক মো. মহসিন হোসেন বাবলু, জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক শেখ হারুন উর রশিদ, প্রচার সম্পাদক শেখ নুরুল হক, জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদিকা জ্যোৎøা আরা, জেলা তথ্য অফিসার মো. মোজাম্মেল হক, সাংবাদিক মনিরুল ইসলাম মনি প্রমুখ। এসময় উপস্থিত ছিলেন, শহর সমাজসেবা অফিসার শেখ সহিদুর রহমান, দৈনিক সুপ্রভাত সাতক্ষীরার সহ-সম্পাদক আহসানুর রহমান রাজীব, চীফ রিপোর্টার মো. শাহ আলম, ,পৌর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক খন্দকার আরিফ হাসান প্রিন্স, কাজী আক্তার হোসেন, শেখ সফি উদ্দিন, সহ-দপ্তর সম্পাদক জিয়াউর বিন সেলিম যাদু, জেলা শিল্পকলা একাডেমির সদস্য সবিচ শেখ মুসফিকুর রহমান মিল্টন প্রমুখ। সকাল থেকেই শুভেচ্ছা জানাতে শহরের পলাশপোলস্থ অনুষ্ঠানস্থলে আসেন সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষেরা। এসময় আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, জাসদ, কমিউনিস্ট পার্টি, বাসদসহ সর্বস্তরের রাজনীতিবিদ, শিক্ষাবিদ, শীর্ষ ব্যবসায়ী, সংস্কৃতিসেবী, গণমাধ্যম ব্যক্তিত্ব, বিভিন্ন বিজ্ঞাপনী সংস্থার প্রতিনিধি, হকার, এজেন্টসহ সমাজের সর্বস্তরের মানুষের মিলনমেলায় পরিণত হয়। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন দৈনিক সুপ্রভাত সাতক্ষীরা’র নির্বাহী সম্পাদক শামীম পারভেজ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *