ঢাকাWednesday , 31 July 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

শ্যামনগরে ডেঙ্গু প্রতিরোধে গণসচেতনতা মূলক সভা অনুষ্ঠিত

admin ঢাকা
আপডেট: 31 July 2019, 22:23

গাজী আল ইমরান, শ্যামনগর প্রতিনিধি: শ্যামনগর সদর ইউনিয়ন পরিষদ সভাকক্ষে শ্যামনগর বাজার ব্যবস্থাপনা কমিটির আয়োজনে বুধবার সন্ধ্যা ৭ টাই ডেঙ্গু প্রতিরোধে গনসচেতনা মূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
শ্যামনগর সদর ইউপি চেয়ারম্যান, নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনালের পি,পি অ্যাড, জহুরুল হায়দার বাবুর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তারা বলেন ১০২ থেকে ১০৪ ডিগ্রি সেলসিয়াস জ্বর, হাত, পা, গলা, মাথা ও পিঠে ব্যথা, , চোখের পিছনে ব্যথা, অতিরিক্ত শাররীক দুর্বলতা ডেঙ্গুর লক্ষণ। এসময় অনন্যদের মধ্যে বক্তব্য রাখেন, শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের সভাপতি জি,এম আকবর কবির, নোয়াবেকি মহাবিদ্যালয়ের অধ্যক্ষ জুলফিকার আল মেহেদি লিটন। গ্রাম্য ডাক্তার অ্যাসোসিয়েশনের সভাপতি আকবর হোসেন। উক্ত অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন অবসর প্রাপ্ত শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প,প কর্মকর্তা নজরুল ইসলাম। উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি অসীম জোয়ারদার, নকিপুর পাইলট সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ডা. আব্দুল মান্নান, নকিপুর পাইলট বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক কৃষ্ণনন্দ মূখার্জি, জোবেদা সোহরাব মডেল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুস সাত্তার, উপজেলা প্রেস ক্লাবের উপদেষ্টা আবু-সাঈদ, সহ সভাপতি এস,কে সিরাজ, উপজেলা রিপোর্টার ক্লাবের সহ সভাপতি আব্দুল আলিম, যুগ্ম সম্পাদক বিজয় মন্ডল, এবং শ্যামনগর বাজার ব্যবস্থাপনা কমিটির সকল কর্মকর্তা ও ব্যবসায়ী বৃন্দ এবং সুশীল সমাজের নেত্রী বৃন্দ উপস্থিত ছিলেন। সার্বিক অনুষ্ঠানটি পরিচালনা করেন উপজেলা রিপোর্টাস ক্লাবের সভাপতি গাজী আল ইমরান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *