ঢাকাWednesday , 31 July 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

দেবহাটার কামকাটিয়ায় বাড়িঘর পুড়িয়ে দেয়া ও ভাঙচুরের ঘটনায় থানায় মামলা

admin ঢাকা
আপডেট: 31 July 2019, 22:20

দেবহাটা প্রতিনিধি: দেবহাটার কামকাটিয়ায় বাড়িঘর পুড়িয়ে দেয়া ও ভাঙচুরের ঘটনায় থানায় মামলা হয়েছে। মামলার বাদী হয়েছেন কামকাটিয়া গ্রামের মুক্তিযোদ্ধা ময়নদ্দীন ঢালীর ছেলে বাবর আলী (৩৮)। মামলার আসামিরা হলেন, ১। লিটন সরদার (৩৫), ২। লেলিন সরদার (৪০), উভয় পিতা- সামছুর সরদার, উভয় সাং-জগন্নাথপুর, থানা- দেবহাটা, জেলা- সাতক্ষীরা ৩। রায়হান সরদার (২৫), পিতা- সাইফুল সরদার, সাং-জগন্নাথপুর, থানা- দেবহাটা, জেলা- সাতক্ষীরা ৪। লিটন গাজী (৩৫), পিতা- আব্দুর রশিদ গাজী, সাং-সন্যাসীরচক,থানা-কালীগঞ্জ, ৫। মাসুদ (৪০), পিতা-মাহাবুব, থানা ও জেলা-সাতক্ষীরা, ৬। মহিউদ্দিন (২৮), পিতা- মুনসুর হাজী, সাং-খলিসাখালী,থানা-দেবহাটা, ৭। রুপা বেগম,(৩৫), স্বামী-মাসুদ, সাং-পুরাতন সাতক্ষীরা, থানা+জেলা- সাতক্ষীরা, সহ অজ্ঞাত নামা ৭/৮ জন। অভিযোগে তিনি জানান, আসামিরা তার দখলে থাকা বসতভিটা ও জমি দখলে নেয়ার পাঁয়তারা করে আসছে। গত ২৫ জুলাই তারিখ রাত্র অনুমান- ১১.৪৫ ঘটিকার সময় আসামিগণ দেশীয় অস্ত্র শস্ত্রে সজ্জিত হয়ে তার পিতা মুক্তিযোদ্ধা ময়নুদ্দীন ঢালীর বাড়িতে অনধিকার প্রবেশ করে ঘরবাড়ি ভঙ্গে প্রায় ১৫ হাজার টাকার ক্ষতিসাধন করে একটি ভীতিকর পরিস্থিতি সৃষ্টি করে তার বাবাকে জায়গা জমি ও ঘর বাড়ি ছেড়ে অন্যত্র চলে যেতে বলে। তারা এসময় বাধা দিলে আসামিরা তাদেরকে মারপিট করে। ঘরের বাক্সে তার পিতার সরকারি মুক্তিযোদ্ধা ভাতা থেকে গচ্ছিত নগদ ২০,০০০/- টাকা তারা নিয়ে নেয়। এক পর্যায়ে আসামিরা তাদের বসত ঘরের চালে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেয়। ঘটনাটি উল্লেখ্য করে তিনি দেবহাটা থানায় মামলা দায়ের করেছেন। মামলা নং-১১। পুলিশ আসামিদের গ্রেফতারে চেষ্টা চালাচ্ছে বলে জানা গেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *