ঢাকাWednesday , 31 July 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

জমিজমা সংক্রান্ত বিরোধের জের! চাচাদের হাতে খুন হলো যুবক

admin ঢাকা
আপডেট: 31 July 2019, 13:24

 

 

কলারোয়া প্রতিনিধি: সাতক্ষীরার কলারোয়ায় জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে চাচাদের ধারালো অস্ত্রের আঘাতে খুন হয়েছে আলফাজ হোসেন(২৮) নামের এক যুবক।

মঙ্গলবার (৩১ জুলাই) রাত সাড়ে ১০টার দিকে উপজেলার সোনাবাড়িয়া ইউনিয়নের আড় ভাদিয়ালী গ্রামে নিজ বাড়ির উঠানে এ ঘটনাটি ঘটে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য অভিযুক্তদের পরিবারের তিন নারীকে আটক করেছে পুলিশ।

নিহত আলফাজ হোসেন আড় ভাদিয়ালী গ্রামের মৃত শাহাদাত হোসেনের ছোট ছেলে।

ঘটনার প্রত্যক্ষদর্শী নিহত আলফাজ হোসেনের বড় ভায়ের স্ত্রী মর্জিনা খাতুন জানান, নিহত আলফাজ হোসেন (২৮) রাত সাড়ে ১০ টার দিকে নিজ বাড়ির উঠোনে চেয়ারে বসেছিলেন। এ সময় তার চাচা সলেমান, আব্দুল গণি, মোসলেম, ইসমাইলসহ কয়েকজন এসে বাড়ির লোকজনের সামনেই তাকে জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে ধারালো অস্ত্র দিয়ে উপর্যুপরি কুপিয়ে পালিয়ে যায়। গুরুতর আহত অবস্থায় তাকে প্রথমে কলারোয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে সাতক্ষীরা সদর হাসপাতালে নেওয়ার পথে ঝাউডাঙ্গা এলাকায় তার মৃত্যু ঘটে। পরে তাকে সাতক্ষীরা সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মাহবুবুর রহমান তাকে মৃত ঘোষনা করেন। অনুসন্ধানে জানা গেছে , আলফাজের সাথে জমি নিয়ে মামলা চলছে প্রতিবেশি গোলাপ সরদারের ছেলে সলেমান, ইসমাইল, গনি ও ফয়সালের। তারা তাকে প্রায়ই হত্যার হুমকি দিতো জানিয়ে কিছুদিন আগে কলারোয়া থানায় একটি সাধারণ ডায়েরি করেন আলফাজ।

আরোও জানা যায়, , এরই জেরে তার প্রতিপক্ষ তাকে হত্যা করেছে বলে প্রাথমিক তদন্তে জানা গেছে। হত্যায় যারা অংশ নিয়েছিল পুলিশ তাদের ধরতে অভিযান শুরু করেছে।

ময়না তদন্তের জন্য আলফাজের লাশ সাতক্ষীরা সদর হাসপাতালে নেওয়া হয়েছে। এ ঘটনায় সলেমানের মা মল্লিকরেকা বেগম, ইসমাইলের স্ত্রী দিলুফা ও গনির স্ত্রী বিউটিসহ তিন নারীকে আটক করেছে পুলিশ।

এ ব্যাপারে কলারোয়া থানার অফিসার ইনচার্জ শেখ মুনীর উল গীয়াসের সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন,মামলা দায়েরের প্রস্তুতি চলছে । অভিযুক্তদের পরিবারের দুই জনকে আটক করা হয়েছে এবং মূল অভিযুক্তদের গ্রেফতারের চেষ্টা চলছে।

এদিকে এমন নৃশংস হত্যাকাণ্ডের ঘটনায় এলাকায় আতঙ্কের সৃষ্টি হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *