ঢাকাWednesday , 31 July 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

আশাশুনিতে ফেসবুকে ইসলাম ধর্ম নিয়ে কটূক্তির অভিযোগে জয়ন্ত গ্রেফতার

admin ঢাকা
আপডেট: 31 July 2019, 22:14

আশাশুনি প্রতিনিধি : আশাশুনিতে ফেসবুকে মুসলিম ধর্মীয় অনুভূতিতে আঘাত এনে উস্কানিমুলক মন্তব্য করার অভিযোগে জয়ন্ত মন্ডলকে ডিজিটাল নিরাপত্তা আইনে গ্রেফতার করেছে থানা পুলিশ। মঙ্গলবার (৩০ জুলাই) গভীর রাতে বুধহাটা থেকে তাকে গ্রেফতার করা করা হয়। জয়ন্ত বুধহাটা গ্রামের ভবানী চরণ মন্ডলের ছেলে। জয়ন্ত মন্ডল সম্প্রতি প্রিয়া সাহার পক্ষ নিয়ে ফেসবুকে মুসলিম ধর্মীয় অনুভুতিতে আঘাত করে মন্তব্য করে। এতে সোস্যাল মিডিয়ায় তাকে গ্রেফতার ও শাস্তির দাবিতে তুমুল প্রতিবাদের ঝড় ওঠে। আশাশুনি থানার অফিসার ইনচার্জ আব্দুস সালাম মঙ্গলবার সন্ধ্যায় জয়ন্তকে গ্রেফতারের বিষয়টি নিশ্চীত করে জানান, এ ব্যাপারে আশাশুনি থানায় ডিজিটাল নিরাপত্তা আইন ২০১৮ এর ধারা মোতাবেক জয়ন্তকে আসামি করে ৩০(৭)১৯ নং মামলা দায়ের করে তাকে আদালতে প্রেরণ করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *