শ্যামনগরে জৈব কৃষি বিস্তারে কৃষি মেলা
শ্যামনগর প্রতিনিধি: রিইবের আয়োজনে জৈব কৃষির প্রসারে শ্যামনগর উপজেলায় বংশীপুর বাজার সংলগ্ন কৃষি মেলার আয়োজন করা হয়। মঙ্গলবার (৩০ জুলাই) সকাল ১০ টায় রিইবের গবেষণা সহকারী চৈতন্য কুমার দাশের পরিচালনায় এবং অসীম রঞ্জন সাহার সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে মেলার উদ্বোধন করেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ আবুল হোসেন মিয়া। মেলার উদ্বোধনি অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপ-সহকারী কৃষি কর্মকর্তা মো. নুর আলি বিশ্বাস, ইউপি সদস্য গোলাম মোস্তফা। অনুষ্ঠানে বক্তব্য রাখেন রিইবের সহযোগী প্রোগ্রাম অফিসার মো. আদনান মাসরুজ্জামান,বারসিক কর্মকর্তা রামকৃষ্ণ জোয়ারদার,কৃষক ফনিন্দ্র মুন্ডা, খলিলুর রহমান, সুমিত্রা মন্ডল, আশালতা গাইন প্রমুখ।
বংশীপুর কৃষি গণ গবেষনা দল, পাতড়াখোলা কৃষি উন্নয়ন ও গণগবেষনা দল, ধূমঘাট কৃষি অনুসন্ধান গণগবেষনা দলের প্রায় ৮০ জন কৃষক ও কৃষাণীর অংশগ্রহণে এলাকার কুড়িয়ে পাওয়া শাকসবজি, স্থানীয় জাতের ধানের বীজ, ধান চাষ, জৈব সার, জৈব বালাই নাশক তৈরী ব্যবহার, রিইব প্রকাশনা সহ অন্যান্য কৃষি উপকরণ মেলার স্টলে প্রদর্শন করা হয়।

Leave a Reply