ঢাকাTuesday , 30 July 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

মশার প্রজনন রোধে কালিগঞ্জের রোকেয়া মসনুর মহিলা কলেজে পরিচ্ছন্নতা অভিযান ও আলোচনা সভা

admin ঢাকা
আপডেট: 30 July 2019, 23:45

কালিগঞ্জ প্রতিনিধি: মশার প্রজনন রোধে কালিগঞ্জের রোকেয়া মনসুর মহিলা কলেজে পরিচ্ছন্নতা অভিযান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৯ জুলাই) বেলা ১১ টার দিকে কলেজের অধ্যক্ষ একেএম জাফরুল আলম বাবুর সভাপতিত্বে সহকারী অধ্যাপক বিএম আবেনুর, ইন্দ্রজিৎ কুমার মন্ডল, সুফিয়া খাতুন, শ্রীবাস রায়,মোশাররফ হোসাইন,প্রভাষক মাসুদুর রহমান, প্রদর্শক মাজেদা খাতুন, লাইব্রেরীয়ান সাইফুজ্জামানসহ কলেজের সকল শিক্ষক কর্মচারি উপস্থিত ছিলেন।
এসময় শিক্ষার্থীদের উদ্দ্যেশে অধ্যক্ষ বলেন,মশক নিধন ও ডেঙ্গু বিস্তার রোধে সচেতন হওয়ার বিকল্প নেই। মশা বাড়ির ছাদে, ফুলের টবে ও অন্যান্য স্থানে জমে থাকা স্বচ্ছ পানিতে জন্মে। কাজেই সবাইকে এ ব্যাপারে সচেতন হতে হবে এবং নিজ উদ্যোগে আশেপাশে পরিষ্কার পরিচ্ছন্নতা নিশ্চিত করতে হবে। আলোচনা সভা শেষে শিক্ষার্থীদের নিয়ে অধ্যক্ষসহ অন্যান্য শিক্ষকগণ কলেজ ক্যাম্পাস পরিষ্কার করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *