ঢাকাMonday , 29 July 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

শ্যামনগরে ওয়ার্ল্ড ভিশন নবযাত্রা প্রকল্পের আর.ও প্লান্ট উদ্বোধন

admin ঢাকা
আপডেট: 29 July 2019, 23:55

শ্যামনগর প্রতিনিধি: শ্যামনগর উপজেলার বুড়িগোয়ালীনি ইউনিয়নের পানখালী গ্রামে ৯ নং বুড়িগোয়ালীনি ইউনিয়ন পরিষদের আয়োজনে এবং ওয়ার্ল্ড ভিশন নবযাত্রা প্রকল্পের সহযোগিতায় রিভার্স অসমোসিস (আর.ও) প্লান্টের উদ্বোধন করা হয়েছে। নবযাত্রা প্রকল্পের এমএইচএন অর্গানাইজার আবু তালেব এর সঞ্চালনায় এবং ইউপি চেয়ারম্যান ভবতোষ কুমার মন্ডল এর সভাপতিত্বে শুভেচ্ছা বক্তব্য রাখেন নবযাত্রা প্রকল্পের ফিল্ড অফিস ম্যানেজার রবার্টসন সরকার। এসময় এলাকাবাসীর পক্ষে একাধিক ব্যক্তি তাদের বক্তব্যে ওয়ার্ল্ড ভিশন নবযাত্রা প্রকল্পকে ধন্যবাদ জানান। তারা তাদের বক্তব্যে বলেন, আমাদের দীর্ঘদিনের আশা পূরণ হয়েছে। আশাকরি আমাদের দীর্ঘদিনের পানির কষ্ট এবার লাঘব হবে। এসময় আরও বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ আকরাম হোসেন, নবযাত্রা প্রকল্পের ডেপুটি চিফ অফ পার্টি এলেক্স বাকুন্ডা, এনজিও সমন্বয় পরিষদের সাধারণ সম্পাদক বারসিক কর্মকর্তা গাজী আল ইমরান, সংশ্লিষ্ট ইউপি সদস্যবৃন্দ, আওয়ামী লীগ নেতৃবৃন্দ সহ সুশীল সমাজের মানুষেরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *