ঢাকাMonday , 29 July 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

আশাশুনিতে প্রতিপক্ষের মারপিটে আহত ২

admin ঢাকা
আপডেট: 29 July 2019, 23:33

আশাশুনি প্রতিনিথি: আশাশুনিতে দখলীয় খাস সম্পত্তিতে দোকান ঘর নির্মাণ করা নিয়ে প্রতিপক্ষের মারপিটে স্বামী-স্ত্রী দুজনে আহত হয়েছেন। গুরুতর আহত মেনকা রানীকে আশাশুনি স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। ঘটনাটি ঘটেছে রবিরার (২৮ জুলাই) সকাল ১১টায় উপজেলার পুইজালা বাজার চান্নীতে। হাসপাতালে চিকিৎসাধীন উত্তর পুইজালা গ্রামের অনুকুল সরকারের স্ত্রী মেনকা রানী জানান, পুইজালা বাজারে ওয়াপদার নীচে সরকারি খাস জমিতে ছাপড়া ঘর করে আমার স্বামী দীর্ঘ প্রায় ৩০ বছর মুদির দোকান দিয়ে আসছিলেন। গত ৩ বছর আগে রাস্তা ও বাজার চান্নী পাকাকরণের কাজ শুরু হলে আমার দোকনটি ভেঙ্গে ফেলতে হয়।
রবিবার সকালে আমার স্বামী তার দখলীয় পজিশানে পুনরায় ঘর নির্মাণ করার আয়োজন করেন। বেলা ১১টার দিকে একই গ্রামের অধীরকৃষ্ণ মন্ডলের ছেলে নিরঞ্জন মন্ডল, বিরিঞ্চি মন্ডল ও নিরঞ্জনের ছেলে সুব্রতসহ কয়েকজন এসে আমাদের বাঁশ-খুঁটি তুলে ফেলে দেয়। এতে আমার স্বামী ও আমি বাঁধা দিলে তারা আমাদের বেপরোয়া মারপিট করে আহত করে। স্থানীয় লোকজন এসে তাদের হাত থেকে আমাদের উদ্ধার করে আশাশুনি হাসপাতালে ভর্তি করে। বর্তমানে আমরা চরম নিরাপত্তাহীনতায় ভুগছি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *