ঢাকাSunday , 28 July 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

কালিগঞ্জে আওয়ামী লীগের বর্ধিত সভা, জাতীয় শোক দিবসের কর্মসূচি গ্রহণ

admin ঢাকা
আপডেট: 28 July 2019, 23:09

কালিগঞ্জ প্রতিনিধি: বাংলাদেশ আওয়ামী লীগ কালিগঞ্জ উপজেলার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দের উদ্যোগে বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৮ জুলাই) সকাল ১০ টায় উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে প্রবীণ আওয়ামী লীগ নেতা ও তারালী ইউপি সদস্য আহমদ সরদারের সভাপতিত্বে বর্ধিত সভায় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও জেলা আওয়ামী লীগের সদস্য অ্যাড. শেখ মোজাহার হোসেন কান্টু, উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও তারালী ইউপি চেয়ারম্যান এনামুল হোসেন ছোট, কুশুলিয়া ইউপি’র সাবেক চেয়ারম্যান ও বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ সšত্মান কমান্ড কালিগঞ্জ ইউনিটের সভাপতি শেখ মেহেদী হাসান সুমন, চাম্পাফুল ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান মোজাম্মেল হক গাইন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের সভাপতি শেখ নাজমুল ইসলাম, সাধারণ সম্পাদক নাজমুল হাসান নাঈম প্রমুখ। ধলবাড়িয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সজল মূখার্জ্জীর সঞ্চালনায় বর্ধিত সভায় উপজেলার ১০৮ টি ওয়ার্ডের ২১৬ জন সভাপতি ও সম্পাদকের মধ্যে ১৮৭ জন এবং ১২ ইউনিয়নের ২৪ জন সভাপতি ও সভায় উপস্থিত ছিলে বলে নিশ্চিত করেছে উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক অ্যাড. শেখ মোজাহার হোসেন কান্টু। বর্ধিত সভায় বক্তারা বলেন, ২০১৫ সালের ১১ জানুয়ারি ত্রি-বার্ষিক কাউন্সিল অধিবেশনে বীর মুক্তিযোদ্ধা শেখ ওয়াহেদুজ্জামান উপজেলা আওয়ামী লীগের সভাপতি এবং সাঈদ মেহেদী সাধারণ সম্পাদক নির্বাচিত হন। দীর্ঘ সাড়ে চার বছরের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠিত হয়নি। ইতোমধ্যে গত ১৩ জানুয়ারি সভাপতি মৃত্যুবরণ করেছেন। সাধারণ সম্পাদক সাঈদ মেহেদী সাময়িক বহিষ্কৃত হয়েছেন। এমতাব¯ত্মায় কালিগঞ্জ উপজেলা আওয়ামী লীগের কোন কমিটি নাই। কেন্দ্রীয় ও জেলা কমিটির নিকট বারবার দাবি জানালেও কমিটি ঘোষণা করা হচ্ছে না। দলকে রক্ষার জন্য আগামী ৩০ জুলাইয়ের মধ্যে যদি কোন কমিটি না পাওয়া যায় তাহলে ৩১ জুলাই ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমোদন সাপেক্ষে সংবাদ সম্মেলনের মাধ্যমে উপজেলা আওয়ামী লীগের একটি কমিটি প্রকাশ করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *