ক্ষুদ্র মৎস্যজীবি সমিতির শ্যামনগর সদর ইউনিয়ন কমিটি গঠন
শ্যামনগর প্রতিনিধি: বাংলাদেশ ক্ষুদ্র মৎস্যজীবি সমিতির শ্যামনগর সদর ইউনিয়ন কমিটি গঠন করা হয়েছে। ২৭ জুলাই বিকেল ৩ টায় শ্যামনগর উপজেলার কল্যানপুর বাজার চত্ত¡রে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় আবু সাঈদের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন- বাংলাদেশ ক্ষুদ্র মৎস্যজীবি জেলে সমিতির শ্যামনগর উপজেলা সভাপতি মুক্তিযোদ্ধা আলী আশরাফ। আরও বক্তব্য রাখেন- রফিকুল ইসলাম, মোহাম্মাদ আলী, আব্দুর রাজ্জাক, মনজুরা, আলমগীর হোসেন, বাবুরাম পাড়ই প্রমুখ। সভায় আলোচনা ও সিদ্ধান্তক্রমে আবু সাঈদকে সভাপতি, রফিকুল ইসলামকে সাধারণ সম্পাদক ও মনজুরা রানীকে মহিলা সম্পাদিকা করে ১১ সদস্য বিশিষ্ট শ্যামনগর সদর ইউনিয়ন কমিটি গঠন করা হয়। প্রধান অতিথি বলেন, ৩৬ দিন মাছ ধরা বন্ধ থাকা, উপক‚লীয় কার্ডধারী নিবন্ধনকৃত মৎস্যজীবিদের মাথাপিছু ৪৬ কেজি করে চাল বরাদ্দ দেওয়া হয়েছে। প্রধান অতিথি বলেন, ইউপি চেয়ারম্যানদেরকে ইউনিয়ন ট্যাস্কফোর্স কমিটির সহযোগিতায় বরাদ্দকৃত ৪৬ কেজি চাল সঠিকভাবে বিতরণ করার আহ্বান জানান।

Leave a Reply