আমোদখালী পানি ব্যবস্থাপনা কমিটির সাধারণ সভা অনুষ্ঠিত
ব্রহ্মরাজপুর (সদর) প্রতিনিধি: সাতক্ষীরা সদর উপজেলার ধুলিহর আমোদখালী পানি ব্যবস্থাপনা কমিটির সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৭ জুলাাই) বিকেলে সদর উপজেলার ভালুকা চাঁদপুর পূর্বপাড়া মসজিদ প্রাঙ্গনে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় ধুলিহর ৮নং ইউপি সদস্য ও আমোদখালী খাল পানি ব্যবস্থাপনা (বøু গোল্ড) এর সভাপতি হাফিজুর রহমানের সভাপতিত্বে বার্ষিক সাধারণ সভায় বক্তব্য রাখেন সিডিএফ বøু গোল্ড প্রোগ্রাম – ০২ সাতক্ষীরার আব্দুর রকিব, সিরাজুল ইসলাম ও আব্দুল মাজেদ প্রমুখ। সাধারণ সভায় আমোদখালী-(ডগএ) গত জুলাই-২০১৮ থেকে জুন-২০১৯ বছরের আয় ব্যয়ে়র প্রস্তাবিত বাজেট সভা অনুষ্ঠিত হয়। এছাড়াও এলাকার কালভার্ট, বেড়িবাঁধ, পানি নিষ্কাশন সহ উন্নয়নের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়। অনুষ্ঠান পরিচালনা করেন আমোদখালী খাল পানি ব্যবস্থাপনা (বøু গোল্ড) এর সাধারণ সম্পাদক মো: তবিবুর রহমান।

Leave a Reply