ঢাকাThursday , 25 July 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

সাতক্ষীরা জেলা পরিষদের উদ্যোগে মশক নিধন ও পরিচ্ছন্নতা সপ্তাহ উদ্বোধন

admin ঢাকা
আপডেট: 25 July 2019, 21:30

ডেস্ক রিপোর্ট: “নিজ আঙিনা পরিষ্কার রাখি, সবাই মিলে সুস্থ থাকি’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে মশক নিধন ও পরিচ্ছন্নতা সপ্তাহ-২০১৯ এর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (২৫ জুলাই) দুপুরে সাতক্ষীরা জেলা পরিষদের আয়োজনে জেলা পরিষদ চত্বরে প্রধান অতিথি হিসেবে মশক নিধন ও পরিচ্ছন্নতা সপ্তাহ-২০১৯ এর উদ্বোধন করেন জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম।
এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা ছাদেকুর রহমান, পৌর আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ আবু সায়ীদ, জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান সৈয়দ আমিনুর রহমান বাবু, জেলা পরিষদের সদস্য কাজী নজরুল ইসলাম, মাহফুজা সুলতানা রুবি, অ্যাড. শাহনওয়াজ পারভীন মিলি, এম.এ হাকিম, ওবায়দুর রহমান লাল্টু, আল ফেরদাউস আলফা, মহিতুর রহমান ও জেলা পরিষদের প্রশাসনিক কর্মকর্তা এস.এম খলিলুর রহমান প্রমুখ। এসময় জেলা পরিষদের সদস্য এবং কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *