ঢাকাThursday , 25 July 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

পদ্মা সেতুর বিরোধিতা করেছিল যারা তারাই ছেলেধরা গুজব ছড়িয়ে বেড়াচ্ছে

admin ঢাকা
আপডেট: 25 July 2019, 21:39

দেবহাটা প্রতিনিধি: পদ্মাসেতু যারা চায় না, তারাই শিশু বলি ও ছেলেধরা গুজব ছড়িয়ে বেড়াচ্ছে। যারা এলাকায় বিশৃঙ্খলা সৃষ্টির অপচেষ্টা করবে তাদের বিরুদ্ধে কঠিন ও কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। দেশব্যাপী ছেলেধরার গুজব ছড়িয়ে অনেক নিরীহ মানুষকে গণ পিটুনি দিয়ে হত্যা করা হয়েছে। এগুলো সবই হত্যাকান্ড। যারা এ কাজগুলো করছে, তারা সবাই হত্যাকান্ডের সাথে জড়িত। সরকার তাদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নিচ্ছে। তাই কোন গুজবে কান দিয়ে আইন নিজ হাতে তুলে নেবেন না।
বৃহস্পতিবার সকাল ১০ টায় দেবহাটা উপজেলার সখিপুর মাধ্যমিক বিদ্যালয়, পারুলিয়া এস.এস মাধ্যমিক বিদ্যালয়, দেবহাটা সরকারী বিবিএমপি হাইস্কুল, পারুলিয়া বালিকা বিদ্যালয় সহ কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠানে দেশব্যাপী ছেলেধরা গুজবের বিরুদ্ধে শিক্ষার্থীসহ সকলকে সচেতন করার লক্ষ্যে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন দেবহাটা থানার ওসি বিপ্লব কুমার সাহা।
দেবহাটা থানার এসআই মনিরুল ইসলামের সঞ্চালনায় মত বিনিময়কালে দেবহাটা উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুল হাই রকেট, এসআই লিটন কুমার সাহা, এসআই মোস্তাফিজুর রহমান, দেবহাটা থানার সেকেন্ড অফিসার প্রদীপ রায়, দেবহাটা প্রেসক্লাবের সভাপতি আব্দুর রব লিটু, প্রেসক্লাবের কোষাধ্যক্ষ কে.এম রেজাউল করিম, এএসআই রশিদসহ থানার অফিসারবৃন্দ উপস্থিত ছিলেন। ওসি এসময় সকলকে কারো চলাফেরার প্রতি সন্দেহ হলে সাথে সাথে থানা পুলিশকে ফোন দিতে অথবা ৯৯৯ নম্বরে ফোন দেওয়ার জন্য আহ্বান জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *