ঢাকাTuesday , 23 July 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

কালিগঞ্জে জাতীয় মৎস্য সপ্তাহের সমাপনীতে সফল মাছ চাষিদের পুরস্কার প্রদান

admin ঢাকা
আপডেট: 23 July 2019, 23:31

কালিগঞ্জ প্রতিনিধি: জাতীয় মৎস্য সপ্তাহ-২০১৯ এর সমাপনী অনুষ্ঠান মঙ্গলবার বেলা সাড়ে ১০ টায় উপজেলা অফিসার্স ক্লাবে অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে মাছ চাষে বিশেষ কৃতিত্ব প্রদর্শন করায় ৮ জনকে পুরস্কৃত করা হয়।
সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা শফিকুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার সরদার মোস্তফা শাহিন। বিশেষ অতিথি ছিলেন ডিএফটিসি’র খামার ব্যবস্থাপক মুহ: শফিকুল ইসলাম, ডিএফটিসি’র বায়োকেমিস্ট সানজিদা হক প্রমুখ। উপজেলার বিভিন্ন অধিদপ্তরের কর্মকর্তা, কর্মচারী, মাছ চাষিসহ সুধীবৃন্দের উপস্থিতিতে আলোচনা সভা শেষে (৮ জন) সফল ভেটকি চাষি, কাঁকড়া চাষি, শিং মাগুর চাষি, বাগদা চাষি, গলদা চাষি, কার্প নার্সারি চাষি ও মনোসেক্স তেলাপিয়া চাষির হাতে পুরস্কার তুলে দেন প্রধান অতিথিসহ অন্যান্য অতিথিবৃন্দ। জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে সাংবাদিক সম্মেলন, আলোচনা সভা, মাছের পোনা অবমুক্ত, প্রামাণ্য চিত্র প্রদর্শনী, ভ্রাম্যমাণ আদালত পরিচালনা, সফল মাছ চাষিদের পুরস্কার বিতরণসহ বিভিন্ন কর্মসূচি পালিত হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *