ঢাকাMonday , 22 July 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

সুপ্রভাত সাতক্ষীরায় সংবাদ প্রকাশের পর; প্রাণ সায়ের খালে নেট পাটা অপসারণে অভিযান

admin ঢাকা
আপডেট: 22 July 2019, 23:05

নূর মনোয়ার: প্রাণ সায়ের খালে নেট পাটা দিয়ে মাছ চাষ বন্ধে অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। সোমবার (২২ জুলাই) দুপুরে সাতক্ষীরার বাকাল এলাকায় সাতক্ষীরা সদর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) দেবাশীষ চৌধুরী এ অভিযান পরিচালনা করেন। প্রাণ সায়ের খালে নেট পাটা দিয়ে মাছ চাষ নিয়ে সম্প্রতি দৈনিক সুপ্রভাত সাতক্ষীরায় সচিত্র সংবাদ প্রকাশের পর ফেসবুকে একটি অভিযোগের প্রেক্ষিতে এ অভিযান পরিচালিত হয়। এসময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। অভিযানে প্রাণ সায়ের খাল থেকে বিপুল পরিমাণে নেট পাটা অপসারণ এবং মাছ ধরার জাল জব্দ করা হয়েছে। এ বিষয়ে সাতক্ষীরা সদর উজেলা নির্বাহী অফিসার দেবাশীষ চৌধুরী দৈনিক সুপ্রভাত সাতক্ষীরাকে জানান, আমাদের এ অভিযান চলমান। জল প্রবাহকে স্বাভাবিক রাখতে আমরা অভিযান অব্যাহত রাখবো।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *