কালিগঞ্জে শত্রুতার জেরধরে ছাগল পিটিয়ে হত্যার অভিযোগ!
কালিগঞ্জ প্রতিনিধি: কালিগঞ্জে শত্রুতার জেরধরে অসহায় দিনমজুরের একটি ছাগলকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। এছাড়াও আরও একটি খাসী ছাগলকে পিটিয়ে গুরুতর জখম করেছে প্রতিপক্ষরা। ঘটনাটি ঘটেছে সোমবার (২২ জুলাই) উপজেলার মথুরেশপুর ইউনিয়নের দেয়া গ্রামে।
এঘটনায় ভুক্তভোগী চরদাহ গ্রামের মৃত রশিদ শেখের ছেলে মনিরুল ইসলাম (৩৮) থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। প্রত্যক্ষদর্শী ও অভিযোগ সূত্রে জানা যায়, সোমবার ভোর ৬ টার দিকে মনিরুল ইসলাম তার গৃহপালিত দুইটি ছাগল চরদাহ গ্রামের চরের বিল নামক মাঠে চরতে দিয়ে আসে। পরবর্তীতে তার ছাগল দুইটি বাড়িতে ফিরে না আসায় খোঁজাখুঁজি করতে থাকে। এক পর্যায়ে বেলা সাড়ে ১২ টার দিকে ভুক্তভোগী মনিরুল ইসলাম খোঁজ খবর করতে থাকা কালীন দেয়া গ্রামের মৃত মকবুল সরদারের ছেলে ঘের ব্যবসায়ী আমানউল্লাহ’র (৫০) শুকনা মৎস্য ঘের থেকে চার পা বাঁধা মৃত একটি ছাগল দেখতে পায়, অপরটি আহত অবস্থায় পায়। ছাগল দুইটি আমানউল্লাহ’র ঘেরে আসায় ক্রোধে তিনি এবং তার ছেলে সাজু সরদার (২৬) বাঁশের লাঠি দিয়ে পিটিয়ে গাভিন ছাগলকে হত্যা ও খাসি ছাগলকে গুরুতর জখম করেছে বলে ভুক্তভোগী মনিরুল জানান।

Leave a Reply