ঢাকাSunday , 21 July 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

শিক্ষক উত্তম রায়কে স্কুল থেকে বহিস্কারের দাবি

admin ঢাকা
আপডেট: 21 July 2019, 23:06

আশাশুনি প্রতিনিধি: আশাশুনির টেংরাখালী আদর্শ শিক্ষা নিকেতনের গণিত শিক্ষক উত্তম কুমার রায়ের অবৈধ কার্যকলাপের অভিযোগে স্কুল থেকে অপসারণের দাবিতে মানববন্ধন, বিক্ষোভ মিছিল ও কুশপুত্তলিকা দাহ করা হয়েছে।
রবিবার (২১ জুলাই) সকাল ১০টায় টেংরাখালী আদর্শ শিক্ষা নিকেতনের সামনের সড়কে কাদাকাটি ইউনিয়নের ৫ ও ৬ নং ওয়ার্ডের সর্বস্তরের জনগণ ও অভিভাবকবৃন্দ এ কর্মসূচির আয়োজন করে। স্কুলের প্রাক্তন বিদ্যোৎসাহী সদস্য মহেন্দ্র নাথ সানার সভাপতিত্বে বক্তব্য রাখেন ইউপি সদস্য অমৃত সানা, গোপাল চন্দ্র সানা। বক্তারা বলেন, উত্তম রায় অতিরিক্ত টাকা নিয়ে কয়েকটি ব্যাচে স্কুলে ও বাড়িতে শতাধিক শিক্ষার্থীদের প্রাইভেট টিউশানি করে থাকেন। তার কাছে যারা না পড়বে তাদের তিনি পরীক্ষায় কম নাম্বার দিয়ে থাকেন। তার বাড়িতে পড়তে গেলে তার স্ত্রী ছাত্রছাত্রীদের দিয়ে ইট, বালি বহন করে নেয়া, হাঁস-মুরগির কুঁড়ো দেওয়া সহ যাবতীয় গৃহস্থালীর কাজ করে দিতে বাধ্য করেন। যেসব শিক্ষার্থীরা এসব কাজ না করে দেয় তারা টাকা দিয়েও পড়তে পারেনা। এছাড়া ওই শিক্ষকের বিরুদ্ধে আরো একাধিক অভিযোগ থাকায় তাকে ঐতিহ্যবাহী এই স্কুল থেকে দ্রæত অপসারণের দাবি জানাচ্ছি। তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা না নিলে আমাদের আন্দোলন অব্যহত থাকবে।
মানববন্ধনের পর আন্দোলনকারীরা হলদিপোতা টু গোয়ালডাঙ্গা সড়কে বিক্ষোভ মিছিল ও অভিযুক্ত শিক্ষকের কুশপুত্তলিকা দাহ করে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *