ঢাকাSunday , 21 July 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

কোরবানি ঈদ : কলারোয়ায় জমে উঠতে শুরু করেছে গরু-ছাগলের হাট

admin ঢাকা
আপডেট: 21 July 2019, 23:11

কলারোয়া প্রতিনিধি: ঈদুল আযহা বা কোরবানির ঈদকে সামনে রেখে জমে উঠতে শুরু করেছে গরু-ছাগলের হাট। একটু আগে ভাগে ছাগল বা গরু কিনতে ক্রেতারাও ভিড় করছেন পশু হাটগুলোতে। তবে কোরবানির গরু কেনার চেয়ে ছাগল কেনাবেচায় ইতোমধ্যে ব্যস্ততা বেড়েছে ক্রেতা-বিক্রেতাদের। কলারোয়া পশুহাটের পাশাপাশি পার্শ্ববর্তী শার্শার বাগআচড়ার সাতমাইল গরু হাট ও সাতক্ষীরা সদর উপজেলার বাঁশদহা বাজারের ছাগল হাট প্রসিদ্ধ। জানা গেছে- মুসলিম ধর্মাবলম্বীদের গুরুত্বপূর্ণ ইবাদত হিসেবে কোরবানি ঈদের এখনও প্রায় ২০দিনের মতো বাকি থাকলেও পশুহাট জমজমাট হয়ে উঠতে দেখা গেছে সপ্তাহের নির্দিষ্ট দিনগুলোতে। বাঁশদহার ছাগল হাটের ইজারাদার সেলিম হোসেন ও তাঁর সহকারী আবুহার রহমান জানান- সাতক্ষীরা সদর ও পার্শ্ববর্তী কলারোয়া উপজেলার মধ্যে বাঁশদহা অন্যতম নামকরা ছাগলের হাট। এখানে দূর-দূরান্ত থেকে মানুষ আসেন ছাগল কিনতে। তিনি আরো জানান- ক্রেতা ও বিক্রেতাকে আমরা যথাসাধ্য সুযোগ-সুবিধা দেয়ার চেষ্টা করি। অন্য বছরের তুলনায় এবার ছাগল আমদানি বেশি আর ক্রেতার সংখ্যাও বেশি। সব মিলিয়ে আগেভাগেই জমে উঠেছে এখানকার ছাগল হাট।
ক্রেতা রাসেল হোসেন জানান- কোরবানী ঈদের ২/৪দিন আগে কিনলে বিক্রেতারা দাম বেশি বলেন। তাই একটু কম দামে ছাগল কিনতে আগেভাগেই হাটে এসেছি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *