কলারোয়ার সোনাবাড়ীয়া প্রাইমারি স্কুলে অভিভাবক সমাবেশ
কলারোয়া প্রতিনিধি:কলারোয়ার সোনাবাড়ীয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মা/অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকাল ১১টায় স্কুলের হলরুমে ওই অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক এস এম ওমর ফারুকের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন- বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি জিয়াউল হক, সাবেক সভাপতি আতাউর রহমান লাভলু, সদস্য আইয়ূব আলী, রাজিয়া সুলতানা, কলারোয়া প্রেসক্লাবের সাহিত্য সম্পাদক সাংবাদিক আবু রায়হান মিকাঈল প্রমুখ।
এছাড়াও বিদ্যালয়ের শিক্ষকগণ সহ স্থানীয় ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
অভিভাবক সমাবেশে শিক্ষার্থীদের বিগত কয়েক মাসের মূল্যায়নের ফলাফল প্রকাশ করা হয়। অভিভাবকদের কাছ থেকে নেয়া হয় সুচিন্তিত মতামত।

Leave a Reply