ঢাকাSaturday , 20 July 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

ধানের বীজতলায় নষ্টের অভিযোগে দুই শিশুকে গোয়ালে আটকে রেখে

admin ঢাকা
আপডেট: 20 July 2019, 22:25

ডেস্ক রিপোর্ট: ধানের বীজ তলা দিয়ে হেটে যাওয়ায় সিফাত হোসেন ও মারিয়া নামের দুই শিশুকে আটকে রেখে নির্যাতনের অভিযোগ উঠেছে। এঘটনায় দুই শিশুকে সকাল থেকে বিকাল পর্যন্ত অন্ধকার গোয়ালে আটকে রাখা হয়। সন্ধ্যায় শিশুদের অভিভাবকেরা দুই হাজার টাকা ক্ষতিপূরণ দিয়ে তাদের মুক্ত করে নিয়ে আসেন। কয়েকদিন আগে সাতক্ষীরার দেবহাটা উপজেলার বহেরা গ্রামে এ ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা জায়, গত এক সপ্তাহ আগে বহেরা গ্রামের মহসীনের পুত্র সিফাত হোসেন (সাড়ে ৪) ও মিলন গাজীর কন্যা মারিয়া (৩) নামের দুই দুই অবুঝ শিশু খেলার ছলে সাবেক ওয়ার্ড আওয়ামী লীগ নেতা একই গ্রামের ওহাব শাহাজীর ধানের বীজ তলায় যায়। এসময় ওহাব শাহাজীর স্ত্রী মাছুরা খাতুন দেখতে পেয়ে শিশু দুইটিকে গোয়াল ঘরে আটকে রাখে। পরে শিশুদের মায়েরা তাদেরকে না দেখতে পেয়ে বিভিন্ন জায়গায় খুঁজতে থাকে। খোঁজাখুজির এক পর্যায়ে তারা জানতে পারে তাদের সন্তানদেরকে প্রভাবশালী ওহাব শাহাজীর স্ত্রী মাছুরা খাতুন তাদের গোয়াল ঘরে আটকে রেখেছে।
এবিষয়ে সিফাত হোসেনের পিতা মহসীন বলেন, আমি ট্রাকের হেলপারের কাজ করে জীবিকা নির্বাহ করি। আমার অবুঝ শিশু তাদের ক্ষেতে যাওয়ায় ওরা সিফাতকে অন্ধকার গোয়াল আটকে রাখে। পরে আমি আমার স্ত্রী কাছ থেকে মোবাইল ফোনের মাধ্যমে জানতে পেরে বাড়িতে ফিরে এক হাজার টাকা ক্ষতি পূরণ দিয়ে আমার ছেলেকে বাড়িতে নিয়ে আসি।
অপর শিশু মারিয়ার পিতা মিলন গাজী জানান, আমি অন্যের মাইক্রো গাড়িতে ড্রাইভার হিসেবে কাজ করি। আমার স্ত্রী মোবাইল ফোনে আমাকে বিষয়টি জানালে আমি ভাড়া নিয়ে বাইরে যাওয়ায় আমার স্ত্রীকে টাকা জোগাড় করে মারিয়াকে ছাড়িয়ে নিয়ে যাওয়ার কথা বলি। আমার স্ত্রী প্রতিবেশীদের কাছ থেকে হাওলাত কর্জ করে অনেক কষ্টে দুইশত টাকা জোগাড় করে ওহাব শাহাজীর স্ত্রী মাছুরা খাতুনের কাছে গেলে তিনি বলেন সম্পূর্ণ ক্ষতিপূরণ এক হাজার টাকা ছাড়া মারিয়াকে ছাড়া হবে না। এসময় আমার স্ত্রী মাছুরার পায়ে ধরে কাকুতি মিনতি করলে এক পর্যায়ে পরে বাকি টাকা দিতে হবে জানালে আমার স্ত্রী পরবর্তীতে বাকি টাকা দিবে জানালে সন্ধ্যার সময় মারিয়াকে গোয়াল ঘর থেকে ছেড়ে দেয়।
বিষয়টি নিয়ে ওহাব শাহাজীর স্ত্রী মাছুরা খাতুনের কাছে জানতে চাইলে তিনি সত্যতা স্বীকার করে বলেন, সিফাত ও মারিয়া আমাদের ক্ষেতে যেয়ে ধানের বীজ তলা নষ্ট করেছে। তাই তাদেরকে আটকিয়ে ক্ষতিপূরনের টাকা নিয়ে ছেড়ে দিয়েছি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *