ঢাকাSaturday , 20 July 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

দেবহাটার চেয়ারম্যান রতন হত্যাচেষ্টা মামলার তদন্তে পিবিআই: চলতি মাসেই আদালতে প্রতিবেদন জমা দেওয়া হবে

admin ঢাকা
আপডেট: 20 July 2019, 22:25

মীর খায়রুল আলম: দেবহাটা উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও সখিপুর ইউপি চেয়ারম্যান শেখ ফারুক হোসেন রতনকে গুলি করে হত্যা চেষ্টার ঘটনায় মামলার তদন্তে ঘটনাস্থল পরিদর্শন করেছেন মামলার তদন্তকারী পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) এর প্রতিনিধিরা। শনিবার সকাল সাড়ে ১০টায় পিবিআই খুলনার পুলিশ সুপার আনিছুর রহমানের নেতৃত্বে ১০ সদস্যে প্রতিনিধি দল দেবহাটার সখিপুরে চেয়ারম্যান রতনের ওপর গুলি করার স্থান ও আশেপাশের লোকের কাছে বিভিন্ন বিষয়ে জিজ্ঞাসা করেন। এসময় উপস্থিত ছিলেন, পিবিআই খুলনার পুলিশ সুপার আনিছুর রহমান, মামলার বর্তমান তদন্তকারী অফিসার পুলিশ পরিদর্শক রফিকুল ইসলাম, এসআই আবু জাহের ভুঁইয়া, এএসআই মনিরুজ্জামান, রাছিব ইকবাল। পরিদর্শনকালে পিবিআই খুলনার পুলিশ সুপার আনিছুর রহমান বলেন, চলতি মাসের মধ্যে মামলাটির তদন্ত প্রতিবেদন আদালতে প্রেরণ করা কবে।
উল্লেখ্য যে, দেবহাটা উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও সখিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যন শেখ ফারুক হোসেন রতন গত বছরের দুই জানুয়ারী সন্ধ্যার পরে সখিপুর থেকে মোটর সাইকেলে বাড়ি ফেরার পথে দক্ষিণ সখিপুর আব্দুর রহিমের দোকানের কয়েক গজ উত্তরে পৌছা মাত্র তাকে হত্যার উদ্দেশ্যে গুলি করে দুর্বৃত্তরা। এসময় স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে সখিপুর স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে সাতক্ষীরা সদর হাসপাতালে প্রেরণ করা হয়। পর দিন তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়। এ ঘটনার ৬দিন পর ৮ জানুয়ারি চেয়ারম্যান রতনের মা মিনা বেগম বাদী হয়ে দেবহাটা থানায় একটি মামলা দায়ের করেন। যার মামলা নং-০২। গত ইং ১৭/১১/১৮ তাং মামলার সুষ্ঠু তদন্তের জন্য আদালত পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের নির্দেশ দেয়। তারই নির্দেশনা মোতাবেক চলতি মাসের মধ্যেই আদালতে প্রতিবেদন দাখিল করবেন বলে জানিয়েছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) খুলনার পুলিশ সুপার আনিছুর রহমান ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *