আশাশুনি সরকারি কলেজে অধ্যক্ষের দুর্নীতির প্রতিবাদে শিক্ষার্থীদের মানববন্ধন ও ক্লাস বর্জন
Exif_JPEG_420 আশাশুনি প্রতিনিধি : আশাশুনি সরকারি কলেজের অধ্যক্ষ মিজানুর রহমানের বিরুদ্ধে বিভিন্ন দুর্নীতির অভিযোগে তাকে অপসারণের দাবিতে মানববন্ধন ও ক্লাস বর্জন করে একাধিক কর্মসূচি দিয়েছে শিক্ষার্থীরা।
শনিবার (২০ জুলাই) বেলা ১১টায় কলেজ ক্যাম্পাসে সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।
ছাত্র নেতা আশরাফুজ্জামান তাজের সভাপতিত্বে ও তানভীর রহমান তাজের উপস্থাপনায় বক্তব্য রাখেন ছাত্রনেতা সাইমুন ইসলাম তারিক, ইমদাদুল হক মিলন, শাওন, শাহারুল ইসলাম প্রমুখ। নেতৃবৃন্দ বলেন, অধ্যক্ষ মিজানুর রহমান কলেজে যোগদানের পর থেকে ছাত্র-ছাত্রীদের নিকট থেকে প্রবেশপত্র বিতরণে অতিরিক্ত অর্থ আদায়, কলেজ আইডি কার্ড দেওয়া ও প্রত্যেক পরীক্ষার সময় প্রাক্টিক্যাল পরীক্ষার নামে অতিরিক্ত অর্থ আদায় করা, কলেজের সিনিয়র শিক্ষকদের কারণে অকারণে শো’কজ করানো, শিশু নির্যাতনের মত ঘটনাসহ নানাবিধ দুর্নীতি করে চলেছেন। আমরা চাই সকল শিক্ষার্থীদের কল্যাণে তাদের থেকে এই অতিরিক্ত অর্থ আদায় বন্ধ হোক। সাথে সাথে দুর্নীতি পরায়ণ এই অধ্যক্ষের অনতিবিলম্বে অপসারণের দাবি জানাচ্ছি। তাকে অপসারণ করা না হলে আজ থেকে কলেজের ক্লাস বর্জন করা হলো। রবিবার একই দাবিতে উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে শিক্ষা মন্ত্রণালয়ে স্মারকলিপি প্রদান করা হবে। অনতিবিলম্বে শিক্ষার্থীদের দাবি মানা না হলে আরো বড় আন্দোলনের ডাক দেওয়া হবে।

Leave a Reply