কৃষ্ণনগরের শিক্ষণ বিনিময় কোর্সের সমাপনী
কৃষ্ণ নগর, কালিগঞ্জ, প্রতিনিধি: ইউএসএআইডি’র খাদ্য নিরাপত্তা উন্নয়ন কার্যক্রম ‘নবযাত্রা’ প্রকল্পের সহযোগিতায় কিষান মজদূর ইউনাইটেড একাডেমী মাধ্যমিক বিদ্যালয়ে জীবন দক্ষতা ভিত্তিক শিক্ষা দল-৪ এর জীবন দক্ষতা ভিত্তিক শিক্ষা: শিক্ষণ বিনিময় ও কোর্স সমাপনী অনুষ্ঠিত হয়েছে। গতকাল (১৫ জুলাই) বেলা ১২ টায় কৃষ্ণ নগর ইউনিয়নের কিষাণ মজদূর ইউনাইটেড একাডেমী মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ধর্ম দাস সরকার’র সভাপতিত্বে এবং জেন্ডার অর্গানাইজার মমিনুল ইসলামের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষ্ণ নগর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান ও ৯নং ওয়াডের ইউপি সদস্য নজরুল ইসলাম। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন কিষান মজদূর ইউনাইটেড একাডেমী মাধ্যমিক বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক আমিনুল ইসলাম, সহ: শিক্ষক দেবদাস কুমার মন্ডল, সহ: শিক্ষক প্রশান্ত কুমার মন্ডল, সহ: শিক্ষক দীপংকর কুমার, ইনফ্লুয়েনশিয়াল গ্রæপ সদস্য ও ভিডিসি সভাপতি গোলাম মো¯ত্মাফা, ওয়াশ অর্গানাইজার ছামিউল আলম, সাংবাদিক জামাল উদ্দিন প্রমুখ। অতিথিরা জীবন দক্ষতাভিত্তিক শিক্ষার গুরুত্ব ও প্রয়োজনীয়তা শিক্ষার্থীদের মাঝে তুলে ধরেন । জীবন দক্ষতাভিত্তিক শিক্ষা দলের সদস্যরা জীবন দক্ষতাভিত্তিক শিক্ষার শিক্ষণ সকলের মাঝে শেয়ার করে। সভাপতির বক্তব্যে ধর্ম দাস সরকার বলেন, “জীবন দক্ষতা ভিত্তিক শিক্ষা খুবই প্রয়োজনীয় একটি শিক্ষা। জীবন চলার ক্ষেত্রে এ শিক্ষা আমাদের সার্বক্ষণিক সাহায্য করবে। নবযাত্রা প্রকল্পের জীবন দক্ষতাভিত্তিক শিক্ষা কার্যক্রম আমরা পরবর্তীতে চালু রাখব।” প্রধান অতিথি নজরুল ইসলাম বলেন,“জীবন দক্ষতাভিত্তিক শিক্ষার শিক্ষণ আমাদের জীবনে কাজে লাগাতে হবে। জীবন দক্ষতার যে সকল উপাদান আছে সবই আমাদের জীবনের জন্য খুবই গুরুত্বপূর্ণ এ গুলো জীবন গঠনে সহায়কের ভূমিকা পালন করে।” আলোচনা শেষে উপস্থিত শিক্ষা দলের সদস্যদের মধ্যে নবযাত্রা প্রকল্প কর্তৃক শিক্ষা সনদ প্রদান করা হয়।

Leave a Reply