শ্যামনগরে বাংলাদেশ ব্যাংকের সহযোগিতায় শিক্ষা বৃত্তির চেক প্রদান
শ্যামনগর প্রতিনিধি: বুধবার (১৭ জুলাই) শ্যামনগর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসে স্বেচ্ছাসেবী সংস্থা ভাব বাংলাদেশের আয়োজনে বাংলাদেশ ব্যাংকের অর্থায়নে ৫টি মাধ্যমিক বিদ্যালয়ে ১লক্ষ ৫০হাজার টাকার শিক্ষা বৃত্তির চেক প্রদান করা হয়। অনুষ্ঠানের প্রধান অতিথি উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো: আকরাম হোসেন খান এ চেক বিতরণ করেন। বিশেষ অতিথি ছিলেন উপজেলা একাডেমিক সুপারভাইজার মিনা হাবিবুর রহমান, উপজেলা আইসিটি সহকারী প্রোগ্রামার মো: মোস্তাফিজুর রহমান, ভাব বাংলাদেশের সিনিয়র প্রোগ্রাম ম্যানেজার এম. এ. আলিম খান, সাংবাদিক ও শিক্ষক রনজিৎ বর্মণ প্রমুখ। ৫টি বিদ্যালয়ের প্রধান শিক্ষক ৩০হাজার টাকা করে মোট ১লক্ষ ৫০হাজার টাকার চেক শিক্ষার্থীদের মাঝে প্রদানের লক্ষ্যে গ্রহণ করেন। চেক গ্রহণকারী শিক্ষা প্রতিষ্ঠান চিংড়াখালী মাধ্যমিক বিদ্যানিকেতনের প্রধান শিক্ষক জয়দেব বিশ্বাস, কাঁঠালবাড়িয়া এজি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আজাহারুল ইসলাম, কলবাড়ি নেকজানিয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিবাশীষ কুমার মন্ডল, হেঞ্চি বঙ্গবন্ধু মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক আবুল বাশার, শওকতনগর মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক অমল কৃষ্ণ মৃধা। উল্লেখ্য বাংলাদেশ ব্যাংকের সহযোগিতায় ভাব বাংলাদেশ শ্যামনগরে ৫টি মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে কাজ করছে।

Leave a Reply