অপরাধী যেই হোক তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে: ওসি বিপ্লব কুমার সাহা
দেবহাটা প্রতিনিধি: “পুলিশ জনতা, জনতাই পুলিশ” ¯স্লোগানকে সামনে রেখে দেবহাটায় মাদক, সন্ত্রাস, দূর্নীতি, জঙ্গিবাদ ও নারী নির্যাতন রোধে পুলিশের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। দেবহাটা থানার অফিসার ইনচার্জ বিপ্লব কুমার সাহা বলেন, অপরাধী যেই হোক তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। পুলিশ জনগনের বন্ধু। তাই পুলিশকে কেউ ভয় না পেয়ে অন্যায়ের বিরুদ্ধে তথ্য দিয়ে সহযোগিতা করুন। সমাজের একটি ভয়াবহ ব্যাধি হচ্ছে মাদক। যে মাদক সেবন করে তার পক্ষে সন্ত্রাস, জঙ্গিবাদ, নারী নির্যাতনের মত কঠিন অপরাধ করা কোন মতেই অসম্ভব নয়। একজন মাদক সেবী মাদক সেবন করে সমাজে খুন-ছিনতাই সহ নানা মুখি অপরাধ করে। সমাজে এসব অপরাধ রুখতে মাদককে জিরো টলারেন্সে নামিয়ে আনা প্রয়োজন। আপনাদের সহযোগিতা পেলে দেবহাটা থানা পুলিশ কোন মাদক ব্যবসায়ী বা মাদক সেবীকে ছাড় দেবে না। বুধবার দুপুর ১২টায় দেবহাটা থানার আয়োজনে বহেরা এটি মাধ্যমিক বিদ্যালয়ে হলরুমে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন দেবহাটা থানার অফিসার ইন চার্জ বিপ্লব কুমার সাহা। বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সেলিমুজ্জামানের সভাপতিত্বে সেকেন্ড অফিসার এস আই মুনিরুল ইসলামের সঞ্চালনায় বক্তব্য রাখেন সহকারী শিক্ষক জাহাঙ্গীর কবীর, ইউপি সদস্য রওনাক‚ল ইসলাম রিপন। এসময় উপস্থিত ছিলেন স্কুল ম্যানেজিং কমিটির সদস্য সাংবাদিক ডা: অহিদুজ্জামান, রমজান মোড়ল, এসআই জসিম উদ্দীন, বহেরা ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মোসলেম আলী মোল্লা সহ বিদ্যালয়ের সকল শিক্ষক শিক্ষিকা ও ছাত্র-ছাত্রী বৃন্দ।

Leave a Reply