ঢাকাTuesday , 16 July 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

দেবহাটা কলেজ ছাত্রলীগের নবীন বরণ

admin ঢাকা
আপডেট: 16 July 2019, 21:30

দেবহাটা প্রতিনিধি: দেবহাটা কলেজ ছাত্রলীগের আয়োজনে নবীন বরণ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৬ জুলাই) সকাল ১১ টায় দেবহাটা কলেজ ছাত্রলীগের উদ্যোগে কলেজ ক্যাম্পাসে আলোচনা সভা হয়। অনুষ্ঠানে দেবহাটা কলেজ ছাত্রলীগের সভাপতি শেখ রাসেলের সভাপতিত্বে সাধারণ সম্পাদক আহছানউল্লাহ কল্লোলের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা ছাত্রলীগের সভাপতি রেজাউল ইসলাম রেজা। বিশেষ অতিথির বক্তব্য রাখেন দেবহাটা কলেজের অধ্যক্ষ একেএম আনিসুজ্জামান, উপজেলা ছাত্রলীগের সভাপতি সাইফুর রহমান সুমন, সাংগঠনিক সম্পাদক আসাদুজ্জামান সোহাগ। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, সখিপুর সরকারী কেবিএ কলেজ ছাত্রলীগের সভাপতি ফয়েজুল্লাহ, দেবহাটা ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি অমিত হাসান সবুজ, পারুলিয়া ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি সজিব হোসেন, সখিপুর ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি তৌহিদ হোসেন, দেবহাটা কলেজ ছাত্রলীগের সহ-সভাপতি আরাফাত হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক আকরাম হোসেন, সাংগঠনিক সম্পাদক শামিম হোসেন, কলেজ ছাত্রলীগের নেতা ফরহাদ হোসেন, আবাবিল হোসেন, বাবলা, শাকিল হোসেন প্রমুখ। এসময় বক্তারা বলেন, শিক্ষা, শান্তি ও প্রগতির পতাকাবাহী এই ছাত্র সংগঠনটিকে তৃণমূল পর্যায় থেকে সুসংগঠিত করে শেখ হাসিনার হাতকে শক্তিশালী করে দেশের মানুষের সেবায় কাজ করে যাচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *