ঢাকাMonday , 15 July 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

সড়ক দুর্ঘটনায় আহত আজমির এর পাশে বুড়িগোয়ালিনী ইউনিয়ন ছাত্রলীগ

admin ঢাকা
আপডেট: 15 July 2019, 23:54

বুড়িগোয়ালিনী প্রতিনিধি: মর্মান্তিক সড়ক দূর্ঘটনায় আহত শ্যামনগর উপজেলার বুড়িগোয়ালিনী ইউনিয়নের দাতিনাখালি গ্রামের মৃত: মো. আইয়ুব আলীর ছেলে মো. আজমির হোসেন (০৭) এর পাশে দাঁড়িয়েছে বুড়িগোয়ালিনী ইউনিয়ন ছাত্রলীগ। মঙ্গলবার (০৯ জুলাই) দাতিনাখালি ৩৪ নং সরঃ প্রাথমিক বিদ্যালয় থেকে বাড়ি আসার পথে একটি চলন্ত ইজিবাইকের ধাক্কায় মারাত্মক আহত হয় আজমির। পরে পথচারীরা তাকে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা দিলেও তার শারিরীক অবস্থার উন্নতি হয়নি।বর্তমানে তাকে রাজধানীর ঢাকা ইনসাফ আল বারাকা হাসপাতালে ভর্তি করা হয়েছে।
তার দুই পা ভেঙে গেছে, দুই হাতে প্রচন্ড আঘাত এবং মাথায় গুরুতর জখম হয়েছে। আজমিরকে সুস্থ করে তুলতে ২লক্ষাধিক টাকার প্রয়োজন। তার বাবা ও মা কেউই না থাকায় তার আত্মীয়-স্বজন ও গ্রামবাসীরা বিভিন্ন জনের দ্বারে দ্বারে যেয়ে হাত পেতে নগদ অর্থ জোগাড় করে তার চিকিৎসার খরচ চালাচ্ছে।
সোমবার (১৫ জুলাই) আজমিরের চিকিৎসা বাবদ কলবাড়ী বাজার থেকে কালেকশন করে বুড়িগোয়ালিনী ইউনিয়ন ছাত্রলীগের পক্ষ থেকে আজমিরের নানীর হাতে নগদ ৫ হাজার টাকা প্রদান করা হয়। এসময় উপস্থিত ছিলেন বুড়িগোয়ালিনী ইউনিয়ন ছাত্রলীগের জি.এম রাজন হোসেন, অচিন্ত বর্ম্মন, জি.এম আমিনুর রহমান, তানভীর সোহেল, সাধন কুমার গাইন, গোপাল গাইন, বিপ্রজীত চৌকিদার, নুর ইসলাম পাভেল, মো. ইমরান হোসেন, মো. মিয়ারাজ হোসেন, আব্দুল্লাহ আল রুমন, আব্দুর রহমান, উজ্জ্বল সরদার, আকাশ মন্ডল প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *