ঢাকাMonday , 15 July 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

সাতক্ষীরায় আল-ক্বাছওয়া হজ প্রশিক্ষণ অনুষ্ঠিত

admin ঢাকা
আপডেট: 15 July 2019, 23:39

ডেস্ক রিপোর্ট : ‘লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইকা লা শারিকা লাকা লাব্বাইক। ইন্নাল হামদা ওয়ান নিয়মাতা লাকা ওয়াল মুলক। লা শারিকা লাক্’ এই বিশ্বাস ও ধ্বনিতে মুখরিত হয়ে সাতক্ষীরায় হজ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৫ জুলাই) সকালে জেলা শিল্পকলা একাডেমিতে আল-ক্বাছওয়া ট্রাভেলস্ আল-হজ অল ওমরাহ্ এর আয়োজনে প্রতিষ্ঠানের চেয়ারম্যান মোয়াজ্জেজ হাসানের সভাপতিত্বে অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা পৌর মেয়র তাজকিন আহমেদ চিশতি, বিশিষ্ট সমাজসেবক ডা. আবুল কালাম বাবলা, পৌরসভার প্যানেল মেয়র কাজী ফিরোজ হাসান, পৌর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো. রাশেদুজ্জামান রাশি, অবসর প্রাপ্ত সরকারি কর্মকর্তা নজরুল ইসলাম, দরবার হজ কাফেলার পরিচালক শেখ জাহাঙ্গীর হাসান প্রমুখ। হজ অভিজ্ঞতা তুলে ধরে বক্তব্য রাখেন মাওলানা মো. আল-আমিন ও মো. আবুবক্কর। হজ প্রশিক্ষণে ২ শতাধিক মানুষ অংশ নেয়। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন জেলা শিল্পকলা একাডেমির সদস্য সচিব শেখ মুসফিকুর রহমান মিল্টন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *