ঢাকাMonday , 15 July 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

ধলবাড়িয়ার মুড়াগাছায় ঘোড়া দৌড় প্রতিযোগিতা

admin ঢাকা
আপডেট: 15 July 2019, 23:51

কালিগঞ্জ ধলবাড়িয়া প্রতিনিধি : কালিগঞ্জ উপজেলার ধলবাড়িয়া ইউনিয়নের মুড়াগাছা বিলে ঘোড়া দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৫ জুলাই) বিকালে এ ঘোড়া দৌড় প্রতিযোগিতায় ধলবাড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গাজী শওকাত হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সাঈদ মেহেদী। এসময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগের উপদেষ্টা মাস্টার নরিম আলী, সাংবাদিক সাজেদুল হক সাজু, মাসুদ পারভেজ, ৮নং ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি শেখ সারাফাত আলী, খড়মী উদয় সংঘের সভাপতি রাজবুল হাসান রাজু, ইউপি সদস্য গোলাম মোস্তফা, মহিলা ইউপি সদস্য রোকেয়া খাতুন বেবীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। ঘোড়া দৌড় প্রতিযোগিতায় ১ম স্থান অধিকার করে যশোরের অভয়নগর থেকে আগত ঘোড়া পাখি। ২য় হয়েছে নড়াইলের ঘোড়া খাদিজা, ৩য় হয়েছে নড়াইলের ঘোড়া কবির, ৪র্থ হয়েছে কলারোয়ার ঘোড়া ছামিদুল। উক্ত ঘোড়া দৌড় প্রতিযোগিতায় মোট ১২টি ঘোড়া অংশগ্রহণ করে। সমগ্র ঘোড়া দৌড় প্রতিযোগিতা পরিচালনা করেন ধলবাড়িয়া ইউনিয়ন পরিষদের সদস্য আব্দুস সাত্তার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *