যুবউন্নয়ন অধিদপ্তরের সাথে এডভোকেসি সভা
প্রেস বিজ্ঞপ্তি : উন্নয়ন সংগঠন স্বদেশ ও শারী’র সহযোগিতায় যুব সদস্যদের নিয়ে গঠিত সুনাম সাতক্ষীরা সদর উপজেলা কমিটির সাথে লবি ও এডভোকেসি সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১৪ জুলাই) সকাল ১১টায় জেলা যুবউন্নয়ন অধিদপ্তরের কর্তাব্যক্তিদের উপস্থিতিতে মানবাধিকার সুরক্ষায় যুবকদের ভূমিকা ও চলমান কর্মসূচী নিয়ে আলোচনা করা হয়। সুনাম’র সদর উপজেলা সভাপতি দেবজ্যোতি ঘোষের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন যুব উন্নয়ন অধিদপ্তরের সহকারী পরিচালক মো: আব্দুল কাদের। তিনি তার অধিদপ্তরে যুবকদের জন্য পরিচালিত সকল কর্মসূচী তুলে ধরেন এবং সরকারের এই সুবিধা গুলি গ্রহণ করতে ও যুবকদের মাঝে তুলে ধরতে সুনাম কমিটিকে অনুরোধ করেন। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন স্বদেশ’র পিও আলোক পাল ।

Leave a Reply