পারুলিয়ায় হাজি সম্মেলন অনুষ্ঠিত
মো: ফরহাদ হোসেন (সবুজ) পারুলিয়া প্রতিনিধি: পারুলিয়া ফয়জুল উলুম মাদ্রাসা জামে মসজিদে আল মদিনা হজ্ব এন্ড ট্রাভেলস সার্ভিসের আয়োজনে শনিবার (১৩ই জুলাই) সকাল ৯টা হতে দুপুর ১টা পর্যন্ত হাজি সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। উক্ত অনুষ্ঠানে বক্তব্য রাখেন মুফতি মোস্তফা মাহমুদ, মুফতি মাও: আ: সবুর, মাও: আম্বিয়ার রহমান, মাও: আমিরুল ইসলাম প্রমুখ। বক্তরা পবিত্র হজ্ব সম্পর্কে বিভিন্ন দিক নির্দেশনা তুলে ধরেন। আগামী আগষ্ট মাসের ৫ তারিখে সাতক্ষীরা জেলার বিভিন্ন উপজেলা থেকে ৭৫ জন পুরুষ এবং ২৫ জন মহিলা হজ্ব যাত্রী আল মদিনা হজ্ব এন্ড ট্রাভেলস সার্ভিসের সহযোগিতায় পবিত্র হজ্ব পালনের উদ্দেশে সৌদির পথে রওনা হবেন। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন ট্রাভেলস’র পারুলিয়া শাখার হজ্ব প্রতিনিধি ক্বারী ফজলুল হক আমিনী।

Leave a Reply