ঢাকাSaturday , 13 July 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

তালার মাগুরা-পাটকেলঘাটা সড়কের বেহাল দশা

admin ঢাকা
আপডেট: 13 July 2019, 23:47

সুমন কর্মকার মাগুরা (তালা) প্রতিনিধি: তালা উপজেলার মাগুরা বলরামপুর ঋষীপাড়া মোড় থেকে বলরামপুর বাজার পর্য়ন্ত রাস্তাটি দীর্ঘ দিন সংস্কারের অভাবে চলাচলের অযোগ্য হয়ে পড়েছে। রাস্তাটির এতোই ভগ্ন দশা যে প্রায় দুর্ঘটনায় পতিত হচ্ছে সাধারণ মানুষ।
সরেজমিনে গিয়ে দেখা যায়, মাগুরা ইউনিয়নের ঋষীপাড়া মোড় হয়ে বলরামপুর বাজার পর্য়ন্ত প্রায় দেড় কিলোমিটার রস্তা দীর্ঘদিন সংস্কারের অভাবে অধিকাংশ স্থানে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। এছাড়া ভাঙাচুরা রাস্তাটিতে অল্প বৃষ্টি হলেই পানি জমে থাকে। এর ফলে রাস্তায় কোথায় ভালো, কোথায় খারাপ তা বোঝা য়ায় না। পুরো রাস্তাটির পিচ উঠে গিয়ে খোয়া পর্য়ন্ত উধাও হয়ে গেছে। রাস্তাটি দিয়ে চলাচলকারী ছোট বড় যানবাহন প্রায় দুর্ঘটনার শিকার হচ্ছে। এ রাস্তাটি দিয়ে মানুষ পাটকেলঘাটা, সাতক্ষীরা, ইসলামকাটি রেজিস্ট্রি অফিসসহ বিভিন্ন স্থানে চলাচল করে। স্থানীয় এলাকাবাসীদের সাথে কথা বলে জানা যায়, রাস্তাটি দীর্ঘদিন সংস্থার হয়নি। ফলে এই অবস্থা। রাস্তা দিয়ে প্রতিদিন শত শত স্কুল কলেজের শিক্ষার্থীরা যাতায়াত করে। এতে দুর্ভোগের সীমা নেই। রাস্তাটি দ্রæত সষ্কারের দাবি জানান এলাকাবাসী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *