ঢাকাSaturday , 13 July 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

কৃষ্ণনগরের জীবন দক্ষতা ভিত্তিক শিক্ষা কোর্সের সমাপনী

admin ঢাকা
আপডেট: 13 July 2019, 22:27

কৃষ্ণনগর, কালিগঞ্জ প্রতিনিধি: ইউএসএআইডি’র খাদ্য নিরাপত্তা কার্যক্রম ‘নবযাত্রা’ প্রকল্পের সহযোগিতায় রহমতপুর নবযুগ শিক্ষা সোপান মাধ্যমিক বিদ্যালয়ে কৃষ্ণনগর কমিউনিটি জীবন দক্ষতাভিত্তিক শিক্ষা দল-২ ও রহমতপুর নবযুগ শিক্ষা সোপান জীবন দক্ষতাভিত্তিক শিক্ষা দল-৪ এর জীবন দক্ষতাভিত্তিক শিক্ষা শিখন বিনিময় ও কোর্স সমাপনী অনুষ্ঠিত হয়েছে। শনিবার ১৩ জুলাই দুপুরে রহমতপুর নবযুগ শিক্ষা সোপান মাধ্যমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক মনিরুল ইসলামের সভাপতিত্বে এবং জেন্ডার অর্গানাইজার মমিনুল ইসলামের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমাজসেবক ও গ্রাম উন্নয়ন কমিটির সভাপতি আব্দুল হামিদ । অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন রহমতপুর নবযুগ শিক্ষা সোপান মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক দামোদার সরদার, সিনিয়র শিক্ষক মোস্তাফা ইউসুফ, সহ: শিক্ষক মাসুম বিল্লাহ, সহ: শিক্ষক আসাদুজ্জামান আসাদ, সামাজিক দায়বদ্ধতা অর্গানাইজার মহাবুল আলম, ভিডিসি সভাপতি রজগুল হোসেন প্রমূখ। উপস্থিত শিক্ষা দলের সদস্যরা জীবন দক্ষতাভিত্তিক শিক্ষার শিখন সকলের মাঝে শেয়ার করেন এবং উপস্থিত অতিথিরাও জীবন দক্ষতাভিত্তিক শিক্ষার গুরুত্ব তাদের আলোচনার মধ্যে তুলে ধরেন। সভাপতির বক্তব্যে মনিরুল ইসলাম বলেন, “শিক্ষা এমন একটি বিষয় যা আমাদেরকে অনেক উচ্চতায় নিয়ে যায় কিন্তু সেই শিক্ষা যদি প্রকৃত শিক্ষা না হয় তাহলে তা আমাদের জীবনে হুমকি হয়ে দারায়। আমাদেরকে প্রতিনিয়ত প্রতিক‚ল অবস্থার মধ্যদিয়ে সামনের দিকে এগিয়ে যেতে হবে, আর এগিয়ে যাওয়ার একমাত্র মোক্ষম হাতিয়ার হচ্ছে জীবন দক্ষতাভিত্তিক শিক্ষা, তাই সাধারণ শিক্ষার পাশাপাশি এ শিক্ষা আমাদের জীবনে আবশ্যকীয়। বিদ্যালয় ছাত্র-ছাত্রীদের পাশাপাশি ঝরে পড়া শিশুদের নিয়ে কমিউনিটি পর্যায়ে জীবন দক্ষতাভিত্তিক শিক্ষা কার্যক্রম পরিচালনার জন্য আমি নবযাত্রা প্রকল্পকে অনেক ধন্যবাদ জানাই ।” আলোচনা শেষে উপস্থিত শিক্ষা দলের সদস্যদের মধ্যে নবযাত্রা প্রকল্প কর্তৃক শিক্ষা সনদ বিতরণ করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *