র্যাবের অভিযানে ৫কেজি গাঁজা সহ মাদক ব্যবসায়ি রউফ সরদার গ্রেফতার
ডেস্ক রিপোর্ট: সাতক্ষীরায় গাঁজাসহ এক ব্যক্তিকে আটক করেছে র্যাব। আটক ব্যক্তির নাম আব্দুর রউফ সরদার(৫৫) সে সদর উপজেলার মাগুরা গ্রামের মৃত. গোলাম সরদারের পুত্র। শুক্রবার (১২ জুলাই) মাগুরা দক্ষিনপাড়া গ্রামে রবিউল ইসলামের মুদি দোকানের সামনে থেকে তাকে আটক করা হয়। র্যাব-৬ এর কোম্পানি (ভারপ্রাপ্ত) পরিচালক লে. এম মাহামুদুর রহমান মোল্লা জানান, র্যাবের একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে সদর উপজেলার মাগুরা দক্ষিনপাড়া এলাকা থেকে রউফকে ৫কেজি গাঁজা সহ হাতে নাতে গ্রেফতার করে। সে দীর্ঘদিন যাবৎ মাদক ব্যবসার সাথে জড়িত আছে। আসামীকে জব্দকৃত আলামত সহ সাতক্ষীরা সদর থানায় হস্তান্তর করা হয়েছে।

Leave a Reply