ঢাকাThursday , 11 July 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

কম্পিউটার প্রশিক্ষকের গালে থাপ্পড় মারার অভিযোগ মহিলা বিষয়ক কর্মকর্তার বিরুদ্ধে

admin ঢাকা
আপডেট: 11 July 2019, 00:05

স্টাফ রিপোর্টার: সাতক্ষীরা জেলা (ভারপ্রাপ্ত) মহিলা বিষয়ক কর্মকর্তা নাজমুন নাহার আইজিএ প্রকল্পের কম্পিউটার প্রশিক্ষক আল-আমিন রহমানের গালে থাপ্পড় মারার অভিযোগ পাওয়া গেছে। সাতক্ষীরা জেলা (ভারপ্রাপ্ত) মহিলা বিষয়ক কর্মকর্তা নাজমুন নাহারের বিরুদ্ধে আইজিএ প্রকল্পের কম্পিউটার প্রশিক্ষক আল-আমিন রহমানের গালে থাপ্পড় মারায় বিষয়ে সুবিচার চেয়ে আল-আমিন জেলা প্রশাসক বরাবর লিখিত অভিযোগ দায়ের করেছে। লিখিত অভিযোগ সূত্রে জানা যায়, বুধবার (০৩ জুলাই ) বেলা ১১ টার দিকে ওই অফিসে কর্মরত ৩য় ব্যাচের প্রশিক্ষণার্থীদের বিদায় অনুষ্ঠানের আয়োজন করা হয়। এসময় মোবাইল ফোনে আল-আমিন ওই অফিসের কম্পিউটার অপারেটর রাজিয়া সুলতানাকে ম্যাডাম বলায় ক্ষেপে যান নাজমুন নাহার। তার ক্ষিপ্ততা এতই প্রবল ছিল অনুষ্ঠানে উপস্থিত মহিলা প্রশিক্ষণার্থীদের সবার সামনে গালে থাপ্পড় মেরে বসেন তিনি। এ সময় ঘটনাস্থলে উপস্থিত সকলে তার এমন আচরণে হতভম্ব হয়ে যায়।
এসকল বিষয়ে জানতে চাইলে আল-আমিন জানায়, রাজিয়া সুলতানাকে ম্যাডাম বলায় আমার গালে চড় মেরেছেন মহিলা বিষয়ক কর্মকর্তা নাজমুন নাহার। এ জন্য আমি সুবিচার চেয়ে গত বৃহস্পতিবার (০৪ জুলাই) জেলা প্রশাসক বরাবর লিখিত অভিযোগ দিয়েছি। বিষয়টি স্বীকার করে মহিলা বিষয়ক কর্মকর্তা নাজমুন নাহার বলেন, বিদায় অনুষ্ঠানে মেয়েদের সনদপত্র দেওয়ার সময় আল আমিন কোন কাগজপত্র রেডি করতে না পারায় আমি তাকে বকাঝকা দেই। বিষয়টি মিমংশা হয়ে গেছে, এ ব্যাপারে আল- আমিন লিখিত ভাবে জেলা প্রশাসকে জানিয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *