ভুরুলিয়া সিরাজপুর স্কুল অ্যান্ড কলেজে নবীন বরণ অনুষ্ঠিত
শ্যামনগর প্রতিনিধি : শ্যামনগর উপজেলার ভুরুলিয়া সিরাজপুর স্কুল অ্যান্ড কলেজ’র আয়োজনে নবীন বরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার সকাল ১০ টায় ভুরলিয়া সিরাজপুর স্কুল অ্যান্ড কলেজের সভাকক্ষে নবীন বরণ অনুষ্ঠানে কলেজের অধ্যক্ষ অজিয়ার রহমানের সভাপতিত্বে ও কলেজ শিক্ষক এস এম আলমগীর হোসেনের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সংসদ সদস্য এস এম জগলুল হায়দার। বিশেষ অতিথির বক্তব্য রাখেন- কলেজ কমিটির সভাপতি শ্যামনগর প্রেসক্লাবের সভাপতি জি,এম আকবর কবীর, ইউপি সদস্য সিদ্দিকুর রহমান। আরও বক্তব্য রাখেন, কলেজ শিক্ষক রফিকুল ইসলাম, আমিনুর রহমান, আবু হাসান, জিয়াউর রহমান, সিরাজুল ইসলাম ও জিএম আলাউদ্দীন প্রমুখ। অনুষ্ঠানের শুরুতে নবীন ছাত্র-ছাত্রীদেরকে কলম দিয়ে সংবর্ধনা প্রদান করেন ইউপি সদস্য ছিদ্দিকুর রহমান।

Leave a Reply