দেবহাটায় ওয়ার্ল্ড ভিশন কৃষক গ্রুপের খামার লার্নিং ভিজিট
দেবহাটা (সদর) প্রতিনিধি: দেবহাটায় ওয়ার্ল্ড ভিশনের কৃষক গ্রুপের খামার লার্নিং ভিজিট করা হয়েছে। আশাশুনি এপি ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের উদ্যোগে কৃষক গ্রুপের সদস্য ও সহায়তাকারীদের নিয়ে বুধবার সকাল ১১টায় দেবহাটা উপজেলার টাউন শ্রীপুর গ্রামের সফল উদ্যোক্তা খামারী ফিরোজ শাহ আলম (লাল্টু) এর খামার ভিজিট করেন। এ ভিজিটের মাধ্যমে দর্শনার্থী ও শিক্ষার্থী খামারীদের মাঝে মডেল খামারী হওয়ার অনুপ্রেরণা তৈরির জন্য লার্নিং ভিজিটের আয়োজন করা হয় বলে আয়োজকরা জানান। এসময় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের আশাশুনি এপির প্রোগ্রাম অফিসার মানিক হালদার, স্বপন ডেভিড সাহা, সুজিত হালদার, এলিচ মন্ডল এবং রফিকুল ইসলাম উপস্থিত ছিলেন।

Leave a Reply