ঢাকাMonday , 8 July 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

ভারতে গরু আনতে গিয়ে বিএসএফের গুলিতে যুবক আহত

admin ঢাকা
আপডেট: 8 July 2019, 20:19

মীর খায়রুল আলম, দেবহাটা: অবৈধ পথে ভারত থেকে গরু আনতে গিয়ে বিএসএফের গুলিতে আহত হয়েছেন সাহাবুদ্দিন নামে এক যুবক। সে শাখরা গুচ্ছগ্রামের এছাক আলীর ছেলে।
সূত্রে জানা গেছে, পদ্মশাখরা গ্রামের শহিদুল ইসলামের খাটালের গরু আনতে যায় ২০ জনের একটি দল। রবিবার ভোরে গরু নিয়ে ফেরার পথে ভারতের পানিতর ক্যাম্পে বিএসএফের ছোড়া গুলিতে সাহাবুদ্দিন গুলিবিদ্ধ হন। তার সঙ্গীরা প্রথমে বাড়িতে, পরে একটি বে-সরকারি ক্লিনিকে তারপর সাতক্ষীরা মেডিকেল কলেজে নিয়ে যায়। কিন্তু অধিক রক্তক্ষরণ হওয়ায় বিকালে খুলনা ২৫০ শয্যা হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানের সেখানে চিকিৎসাধীন রয়েছে। তবে তার সাথে থাকা আরও কয়েক জন আহত হয়েছে বলেও সূত্রে জানা গেছে।
শহিদুল ইসলাম জানান, আমি কোন রাখাল পাঠাইনি। আর এমন ঘটনা ঘটেছে কিনা জানা নেই। তবে আমাদের সিও ডেকেছিলেন, আমরা সকল খাটাল মালিক উপস্থিত ছিলাম। তিনি আজ থেকে আমাদের সব খাটালের গরু আনা বন্ধ করার নির্দেশ দিয়েছেন। আমরা তার নির্দেশ মোতাবেক গরু আনা নেওয়া বন্ধ রেখেছি।
৩৩বিজিবি ব্যাটালিয়ানের অধিনায়ক খন্দকার গোলাম মহিউদ্দিন সাংবাদিকদের বলেন, তিনি রোববার সকালে এ ধরণের একটি কথা শোনার পর খাটাল মালিকদের সঙ্গে বৈঠক করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *