ঢাকাMonday , 8 July 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

আশাশুনিতে ওয়ারেন্টভুক্ত ৩ আসামি গ্রেফতার

admin ঢাকা
আপডেট: 8 July 2019, 20:52

আশাশুনি প্রতিনিধি : আশাশুনিতে ওয়ারেন্টভুক্ত তিন আসামিকে গ্রেফতার করেছে থানা পুলিশ। থানা অফিসার ইনচার্জ আব্দুস সালাম জানান, রবিবার (৭ জুলাই) রাতে এসআই বিল্লাল হোসেন, এসআই বিজন কুমার সরকার ও এএসআই শাহ জামাল সঙ্গীয় ফোর্সসহ আশাশুনি থানা এলাকায় আইন-শৃঙ্খলা রক্ষা, গ্রেফতারি পরোয়ানা তামিল ও বিশেষ অভিযান পরিচালনা করেন।
এসময় জামালনগর গ্রামের আজিজ গাজীর ছেলে সিআর-১২৮/১৭ (ওয়ারেন্ট) নং মামলার আসামি নূর ইসলাম গাজী, দরগাহপুর গ্রামের সবুর সরদারের ছেলে সিআর-১৮২/১৮ ও সিআর-১৬৩/১৮ (ওয়ারেন্ট) নং মামলার আসামি হারুন সরদার ও গোরালী গ্রামের মৃৃত গফুর গাজীরর ছেলে সিআর-৪৭/১৯ (ওয়ারেন্ট) নং মামলার আসামি আব্দুল্লাহ গাজীকে তাদের নিজ নিজ বাড়ি থেকে গ্রেফতার করা হয়। সোমবার গ্রেফতারকৃতদেরকে আদালতে প্রেরণ করা হয়েছে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *