ঢাকাSunday , 7 July 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

দেবহাটায় দুগ্রুপে সংঘর্ষ: পাল্টাপাল্টি অভিযোগ

admin ঢাকা
আপডেট: 7 July 2019, 21:20

দেবহাটা প্রতিনিধি: দেবহাটার বসন্তপুরে পুকুর থেকে কাঁদা তুলে মাদ্রাসার জায়গাসহ বসতবাড়ির চলাচলের পথ বন্ধ করে দেওয়াকে কেন্দ্র করে উভয় পক্ষের সংঘর্ষে ৬ জন আহত হয়েছে। এ ব্যাপরে উভয় পক্ষই থানায় অভিযোগ দায়ের করেছে।
আহত হাবিল গাজী জানান, প্রায় ৪০ বছর পূর্বে আমার মেঝ ভাই আনছার আলী স্থানীয় আব্দুস সামাদ তোতার কাছ থেকে ৫শত টাকার বিনিময়ে ৭ শতক জমি ক্রয় করেন। মেঝ ভাই ঐ জমিতে মাদ্রাসা প্রতিষ্ঠা করে পরিচালনা করেন। ভাই মারা যাওয়ার পর সেজ ভাইয়ের ছেলে আকরাম মাদ্রাসাটি পরিচালনা করেন ৩ বছর। এরপর তোতা কৌশলে প্রভাব খাটিয়ে জমি দখল করার চেষ্টা করে। এমনকি ভাইয়ের হতে লাগানো কয়েকটি গাছ কেটে নেয় তোতা। এরপর আমি মাদ্রাসাটি পরিচালনা করছি। এরমধ্যে শনিবার তোতা কাউকে কিছু না বলে কাঁদা তুলে চলাচলের পথ বন্ধ করে দেয়। আমি রবিবার সকালে বিষয়টি নিয়ে কথা বলতে গেলে সে তেড়ে এসে আমাদের উপর হামলা করে। তাদের হামলায় আমি সহ আমার স্ত্রী ফতেমা খাতুন (৪৫) ও পুত্র সালাম বাবু (২৫) মারাত্বক জখম হয়। আহতরা সখিপুর হাসপাতালে চিকিৎসাধীন আছে।
অপর দিকে, পুর্ব বিরোধের জের ধরে হামলা চালিয়ে ৩ জনকে আহত করার অভিযোগে তুলেছে অপরপক্ষ। তাদেরপক্ষে বসন্তপুর গ্রামের সাইফুল ইসলাম, আব্দুস সামাদ তোতা ও রমিছা খাতুন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন। তবে এ ঘটানায় উভয়পক্ষ পাল্টাপাল্টি অভিযোগ এনে পৃথক পৃথক অভিযোগ দায়ের করেছে।
এবিষয়ে দেবহাটা থানার ওসি বিপ্লব কুমার জানান, অভিযোগ পেয়েছি। তদন্তপূর্বক ব্যবস্থা নেওয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *