ঢাকাSunday , 7 July 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

কালিগঞ্জে শিক্ষকের বাড়িতে অগ্নিকান্ডে ৫ লক্ষাধিক টাকার ক্ষতি

admin ঢাকা
আপডেট: 7 July 2019, 21:18

কালিগঞ্জ প্রতিনিধি: কালিগঞ্জে স্কুল শিক্ষকের বাড়িতে মোটরচালিত ভ্যান চার্জ দেয়ার সময় সৃষ্ট অগ্নিকান্ডে ৫ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে। ঘটনাটি ঘটেছে শনিবার দিবাগত রাত দেড়টার দিকে উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নের শ্রীধরকাঠি গ্রামে মৃত শেখ হাজির উদ্দীনের ছেলে শেখ আলাউদ্দীনের বাড়িতে।
ভুক্তভোগী গৃহকর্তা শ্রীধরকাঠি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শেখ আলাউদ্দীন জানান, তার বাড়ির সীমানা প্রাচীরের মধ্যে মোটরচালিত ভ্যান চার্জে দেন আছিয়া লুতফর প্রিপারেটরী স্কুলের ভ্যান চালক শেখ শাহাজান হোসেন। এক পর্যায়ে ভ্যানের ব্যাটারী বিষ্ফোরণের মাধ্যমে অগ্নিকান্ডের সূত্রপাত হয়। এঘটনায় শেখ আলাউদ্দীনের গোলা ভর্তি ধান, কাঠঘর, মেশিনঘর, পৃথক ৩টি ধানের গোলাসহ বিভিন্ন আসবাবপত্র পুড়ে ভষ্মিভূত হয়ে যায়। বিষয়টি জানার পরপরই স্থানীয়রা এসে আগুন নিয়ন্ত্রণে আনার আগেই ৫ লক্ষাধিক টাকার মালামাল পুড়ে ছাই হয়ে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যরা ঘটনাস্থলে পৌছিয়ে আগুন সম্পূর্ণ নিভিয়ে ফেলেন। বিষ্ণুপুর ইউপি চেয়ারম্যান শেখ রিয়াজ উদ্দীন রবিবার সকালে ঘটনাস্থল পরিদর্শন করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *