রোটার্যাক্ট ক্লাব অব সাতক্ষীরার সভাপতির দায়িত্ব গ্রহণ করলেন মামুন
প্রেস বিজ্ঞপ্তি: রোট্র্যাাক্ট ক্লাব অব সাতক্ষীরার সভাপতি রোঃ আব্দুল্লাহ আল মামুন প্রেসিডেন্ট কলার গ্রহণের মাধ্যমে দায়িত্ব গ্রহণ করেছেন। ৫ জুলাই শুক্রবার বিকাল ৫টাই ঢাকার বাংলামটর বিশ্ব সাহিত্য কেন্দ্র অডিটোরিয়ামে রোটাবর্ষ ২০১৯-২০ এর আর আই ডি ৩২৮১ এর কলার হ্যান্ডওভার অনুষ্ঠান ‘টার্ন’ এ কলার গ্রহণ করেন। তাকে রোটার্যাক্ট ক্লাব অব সাতক্ষীরার প্রেসিডেন্ট কলার পরিয়েদেন ডি.আর.আর আবু বকর সিদ্দিকী রুপম। প্রধান অতিথি ছিলেন বি,এস,কে,পির সভাপতি ড. শামসুল হক ভুইঞা এমপি। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী ও ঢাকা কর আইনজীবী পরিসদের সভাপতি আব্বাস উদ্দীন, গুলশান কমার্স কলেজে প্রতিষ্ঠাটা অধ্যক্ষ এম এ কালাম। প্রোগ্রাম চেয়ারম্যান জহির আহম্মেদ শাকিলের পরিচালনায় অনুষ্ঠানটির আয়োজক ছিলেন রোট্র্যাাক্ট ক্লাব অব ঢাকা পাইওনিয়ার এবং ঢাকা তিলোত্তমা। দায়িত্ব গ্রহনের পরে রোঃ আব্দুল্লাহ আল মামুন ক্লাব পরিচালনার জন্য সকলের নিকট দোয়া ও সহযোীিা কামনা করেছেন।

Leave a Reply