ঢাকাThursday , 4 July 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

আশাশুনিতে রথযাত্রা উৎসব

admin ঢাকা
আপডেট: 4 July 2019, 21:44

সমীর রায়/শরীফ হোসেন : আশাশুনির বিভিন্ন স্থানে শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা উৎসব পালিত হয়েছে। বৃহস্পতিবার (৪ জুলাই) বিকাল ৪টায় বড়দল বাজারে জগন্নাথ মন্দিরে শ্রী শ্রী মদনগোপাল আশ্রমের আয়োজনে ২৩তম বার্ষিক রথযাত্রা উপলক্ষ্যে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আশ্রমের অধ্যক্ষ নিরঞ্জন গোস্বামীর সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের আশাশুনি শাখার সভাপতি নীলকন্ঠ সোম।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইস্ চেয়ারম্যান সাংবাদিক অসীম বরণ চক্রবর্তী, হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টান ঐক্য পরিষদের সভাপতি অধ্যাপক সুবোধ চক্রবর্তী, আওয়ামীলীগের প্রচার সম্পাদক বড়দল ইউপির সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী জগদীশ চন্দ্র সানা, ইউপি চেয়ারম্যান আব্দুল আলিম, মুক্তিযোদ্ধা কমান্ডার লিয়াকত আলী, এসআই বিজন সরকার, এসআই দেবাশীষ মন্ডল প্রমুখ।
বক্তারা বলেন- আমাদের দেশ সাম্প্রদায়িক সম্প্রীতির মহামিলন ক্ষেত্র। ঐতিহ্যগত ভাবেই আমরা হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিষ্টান সবাই মিলেমিশে একে অপরের ধর্মীয় উৎসবে সামিল হয়ে আনন্দ ভাগাভাগি করে থাকি। এভাবেই আমরা সকলের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ে তুলব বলে বিশ্বাস করি।
আলোচনা সভা শেষে হাজার হাজার পূণ্যার্থীর উপস্থিতিতে বড়দল বাজার থেকে শ্রী শ্রী জগন্নাথ দেবের সুসজ্জিত রথের রশি টেনে নিয়ে সবাই পদব্রজে বুড়িয়া গুন্ডিচা মন্দিরে গিয়ে পূজারোতি করেন।
এদিন এছাড়া উপজেলার বাইনতলা, হাড়িভাংগা, গাইয়াখালী, মহিষাডাঙ্গা ও আশাশুনি সদরের গাছতলা মন্দির কমিটির আয়োজনে অনুরুপ রথযাত্রা অনুষ্ঠিত হয়। রথযাত্রায় আশাশুনি থানাপুলিশ নিচ্ছিদ্র নিরাপত্তার ব্যবস্থা করায় কোন ধরনের অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *