আজ সাংবাদিকদের মানববন্ধন কর্মসূচি
সাতক্ষীরা প্রেসক্লাবকে ব্যক্তি স্বার্থে ব্যবহার, অবৈধ কমিটি বাতিল, দৈনিক কাফেলা, সুপ্রভাত সাতক্ষীরা, আজকের সাতক্ষীরাসহ জাতীয়, আঞ্চলিক পত্রিকায় কর্মরত সাংবাদিকদের সদস্যপদ প্রদান, প্রেসক্লাবের চার জন জ্যেষ্ঠ সাংবাদিদের সদস্যপদ পুনর্বহালসহ বেশ কয়েকটি সুনির্দিষ্ট দাবিতে আজ ৪ জুলাই বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় সাতক্ষীরা প্রেসক্লাবের সামনে মানববন্ধন কর্মসূচির ডাক দেয়া হয়েছে।
এছাড়াও প্রেসক্লাবের সার্বিক পরিস্থিতি তুলে ধরে প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, তথ্যমন্ত্রী ও আইজিপি বরাবর স্মারকলিপি প্রদানের স্বিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।
এ কর্মসূচিতে অংশ গ্রহণের জন্য সাতক্ষীরায় কর্মরত সাংবাদিকদের যথাসময়ে উপস্থিত থাকার জন্য প্রেসক্লাবের আহবায়ক কমিটির পক্ষ থেকে আহবান জানানো হয়েছে। প্রেস বিজ্ঞপ্তি

Leave a Reply