ফিংড়ী পাইওনিয়ার ক্লাবের নির্বাচন অনুষ্ঠিত
জি.এম আজিজুল ইসলাম, ফিংড়ী: সাতক্ষীরা সদর উপজেলার ফিংড়ী পাইওনিয়ার ক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১ জুলাই) ক্লাবের কার্যালয়ে উৎসবমুখর পরিবেশে এ নির্বাচন হয়।
ক্লাবের ২৫৯ ভোটারের মধ্যে ২৫২ জন ভোটাধিকার প্রয়োগ করেন। নির্বাচনে সভাপতি পদে সেলিম রেজা (আনারস প্রতীক) ১৩২ ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হয়েছেন। প্রতিদ্ব›দ্বী প্রার্থী মাসুম বিল্লাল (চেয়ার প্রতীক) পেয়েছেন ১১৯ ভোট। সাধারণ সম্পাদক পদে ইউসুফ আলী (তালা প্রতীক) ১১৩ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। প্রতিদ্ব›দ্বী প্রসেনজিৎ দাশ (মোরগ প্রতীক) ৯০ ভোট ও হাফিজুল ইসলাম (ফুটবল প্রতীক) ৪৮ ভোট পেয়েছেন। নির্বাচন পরিচালনা করেন শিক্ষক প্রদীপ কুমার ঘোষের নেতৃত্বে ৪ সদস্য বিশিষ্ট নির্বাচন পরিচালনা কমিটি।
অপরদিকে নির্বাচন চলাকালীন পরিদর্শন করেন সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব নজরুল ইসলাম, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মুক্তিযোদ্ধা আবুল খায়ের সরদার, ফিংড়ী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি লুৎফর রহমান, সাধারণ সম্পাদক ও ফিংড়ী ইউপি চেয়ারম্যান সামছুর রহমান প্রমুখ।

Leave a Reply