ঢাকাTuesday , 2 July 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

কলারোয়ায় মাদকসেবীসহ ৫ ব্যক্তি আটক

admin ঢাকা
আপডেট: 2 July 2019, 22:13

এম এ কাশেম, কলারোয়া: কলারোয়ায় চার জন মাদকসেবী ও একজন ওয়ারেন্টভুক্ত আসামিকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার দিবাগত রাত আনুমানিক ১ টায় পৃথক স্থান থেকে তাদেরকে আটক করা হয়। আটককৃত মাদক মামলার আসামি হলো উপজেলার চন্দনপুর গ্রামের কিনুর পুত্র সুকচাদ (৪০)। অপর চারজন মাদকসেবী চন্দনপুর ইউনিয়নের হিজলদী গ্রামের আ: রাজ্জাকের পুত্র মাসুম (৩২), একই গ্রামের মাহবুর রহমানের পুত্র ইলিয়াছ সরদার (৩০), আজিজুল ইসলামের পুত্র আসাদুজ্জামান রনি (২৩) ও রফিকুল ইসলামের পুত্র আসরাফুল ইসলাম ঝন্টু (২৩)
থানা সূত্র জানায় কলারোয়া হাসপাতালের পিছন থেকে মাদকদ্রব্য সেবন করে মাতলামী করার সময় চারজনকে আটক করে পুলিশ। মাদক মামলার আসামি শুকচাদকে চন্দনপুর ইউনিয়নের গয়ড়া বাজার থেকে আটক করা হয়।
মঙ্গলবার দুপুরে আটককৃত ৫ জনকে সাতক্ষীরা আদালতে প্রেরণ করা হয়েছে বলে থানা সূত্র জানায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *