ঢাকাTuesday , 2 July 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

আশাশুনিতে অজ্ঞাত: লাশ উদ্ধার

admin ঢাকা
আপডেট: 2 July 2019, 22:35

আশাশুনি (সাতক্ষীরা) প্রতিনিধি: আশাশুনির কাকবাসিয়ায় নদী থেকে অজ্ঞাত ভাসমান লাশ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার (২ জুলাই) বেলা ১১ টার দিকে লাশ স্থানীয়রা দেখতে পেয়ে থানায় খবর দেয়। পুলিশ লাশটি উদ্ধার করে।
কাকবাসিয়া গ্রামের খেয়াঘাটের পশ্চিম পার্শে খোলপেটুয়া নদীতে অজ্ঞাত অনুমান ৬০ বছর বয়সী পুরুষের মৃতদেহ চরে আটকে ছিল। দক্ষিণ পুইজালা গ্রামের মৃত দলিল সরদারের পুত্র গ্রাম পুলিশ বাবর উদ্দিন সরদার লাশ দেখতে পেয়ে থানায় খবর দেয়। এসআই ফণিভূষণ ঘটনাস্থানে গিয়ে লাশটি উদ্ধার করেন। মৃত ব্যক্তির গায়ের রং শ্যামলা, হালকা পাতলা গড়ন, উচ্চতা ৫ ফুট ৪ ইঞ্চি, মুখে সাদাপাকা দাড়ি, মাথার চুল পাকা এবং পরনে চেকের লুঙি ও গায়ে চেকের শার্ট ছিল। পুলিশ পরিদর্শক (ওসি) আবদুস সালাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *